ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

টি-২০ বিশকাপ চলাকালীন সময়ে সাকিবকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন হাথুরুসিংহে

২০২২ অক্টোবর ২৬ ২১:২৩:৩০

টি-২০ বিশকাপ চলাকালীন সময়ে সাকিবকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন হাথুরুসিংহে

জাকে কিনা বলা হয়ে বাংলাদেশ ক্রিকেটের মেরুদন্ড। তাইতো সাকিবের মত ক্রিকেটার বাংলাদেশে আর জন্ম নেবেন কিনা সেটি সন্দেহ প্রকাশ করেছেন টাইগারদের সাবেক প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। সাকিবের মত আর একজন ক্রিকেটারকে খুঁজে পেতে হলে কাঠখড় পোড়াতে হবে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ দলের সাবেক কোচ হাথুরুসিংহে এখন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ক্রিকেট একাডেমির কোচ। সেখানে দৈনিক সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে হাথুরুসিংহে বলেন,

“সাকিব আল হাসান একটাই তৈরি হয়েছে। তার জেনারেশনের সেরা ক্রিকেটার। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। লম্বা সময় ধরে খেলছে। সাকিবের মতো আর একজনকে খুঁজে পেতে বাংলাদেশকে কাঠখড় পোড়াতে হবে। সাকিবের মতো কেউ হবে না।”

“বাংলাদেশ হয়তো ভিন্ন সুপারস্টার পাবে, কিন্তু সাকিবের মতো কাউকে পাবে না। ২০০৭ সালের দিকে লক্ষ্য করেন, কত জন ক্রিকেটার এসেছিল বাংলাদেশ দলে। মুশফিক, তামিম, সাকিব একসঙ্গে খেলেছে”।

“পাঁচ থেকে সাত বছর লেগেছে এই ক্রিকেটারদের কাছ থেকে ফল পেতে। এখন যেমন লিটন, মুস্তাফিজ, তাসকিন ভালো করছে। তারা আত্মবিশ্বাস নিয়ে খেলে। সে কারণেই বলছি বাংলাদেশ সুপারস্টার ক্রিকেটার পাবে কিন্তু সাকিবের মতো কাউকে পাবে না।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ