ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
দুর্দান্ত সূচনার পরেও বাংলাদেশ দলে বদলে যেতে পারে টিম কম্বিনেশন
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ কাল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনিতে আগামীকাল ২৭ অক্টোবার বৃহস্পতিবার খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সাকিব জানালেন, কন্ডিশন, প্রতিপক্ষ আর পরিস্থিতি বুঝেই দল সাজাবেন তারা। প্রয়োজনে সময় সুযোগমতো প্ল্যান বদলানো হবে।
নেদারল্যান্ডসের বিপক্ষে ওপেন করতে নেমেছিলেন সৌম্য সরকার আর নাজমুল হোসেন শান্ত। তারা মোটামুটি ভালোই করেছেন বলা যায়। ৫.১ ওভারে তোলেন ৪৩ রান। গত ৩০ ম্যাচে এটিই ছিল বাংলাদেশের সেরা ওপেনিং জুটি।
সাকিব আশা করছেন, ওপেনারদের এই জুটি আত্মবিশ্বাস বাড়াবে। তিনি বলেন, ‘ওপেনিং জুটি আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে। দুই ওপেনারই ইতিবাচক ছিল (নেদারল্যান্ডসের বিপক্ষে)। রান করার চাইতে এটা বেশি গুরুত্বপূর্ণ। আমাদের আরও বেশি স্বাধীনতা নিয়ে খেলা উচিত।’
বাংলাদেশ অধিনায়ক যোগ করেন, ‘আমরা প্রেডিক্টেবল হতে চাই না। প্রতিপক্ষ, কন্ডিশন দেখতে হবে। সেভাবেই আমরা বিশ্বকাপের প্রস্তুতি নিয়েছি। কারণ প্রতিটি মাঠই আলাদা, মাঠের মাপ আলাদা, বাতাস আলাদা, আবহাওয়াও। তাই আমাদের সেই অনুযায়ীই পরিকল্পনা করতে হবে। সেটা কাজ নাও করতে পারে, কিন্তু আমাদের খোলা মনে ভাবতে হবে।’
দলের পেস আক্রমণের সেরা অস্ত্র তাসকিন আহমেদকে রীতিমত প্রশংসায় ভাসালেন সাকিব। তিনি বলেন, ‘মাশরাফি ভাই চলে যাওয়ার পর তাসকিনই আক্রমণভাগের নেতাদের একজন। গত দুই তিন বছরে বাংলাদেশ দলের হয়ে সে দুর্দান্ত খেলেছে। সে দৃষ্টান্ত তৈরি করেছে।’
‘আগেও বলেছি তিন ফরম্যাটে আমরা দারুণ ফাস্ট বোলিং গ্রুপ পেয়েছি। তারা সত্যিই খুব ভালো করছে। যেভাবে তারা এখন পর্যন্ত উন্নতি করেছে, আমি এর চেয়ে বেশি গর্ববোধ কখনই করিনি। আশা করছি তারা যদি বিশ্বকাপের বাকি অংশেও এই ফর্ম ধরে রাখতে পারে, তবে আমাদের খুবই ভালো একটি বিশ্বকাপ যাবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা