ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ইংল্যান্ডকে হারিয়ে আবেগে প্রবণ হয়ে যা বললেন আইরিশ অধিনায়ক বালবির্নি
দ্বিতীয় উইকেটে লরকান টাকারের সঙ্গে ৮২ রানের জুটি গড়েন বালবির্নি। আরও বড় স্কোরের আভাস দিলেও শেষ দিকে ২৫ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল আয়ারল্যান্ড। ৩ উইকেটে ১৩২ রান করা দলটি অলআউট হয় ১৫৭ রানে। এনিয়ে ম্যাচ শেষে বালবির্নি বললেন, ‘আমরা অল্প রানের মধ্যে ৭ উইকেট হারালাম, এটা ছিল হতাশাজনক। তাদের বোলারদের বৈচিত্রময় বোলিংয়ে আমাদের ব্যাট করা কঠিন হয়ে উঠছিল। আমাদের কাছ থেকে মোমেন্টাম ছিনিয়ে নিয়েছিল। কিন্তু লরকান টাকারের সঙ্গে আমরা সেই বাধা পেরিয়ে গেছি।’
ওয়ানডের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ইংল্যান্ডকে হারিয়ে আপ্লুত অধিনায়ক। ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে ৩১ বছর বয়সী ব্যাটসম্যান বললেন, ‘এটা আশ্চর্যজনক এবং আবেগপূর্ণ। এখানে আমরা কখনও খেলিনি, এখানে এসে টুর্নামেন্টের ফেভারিটদের বিপক্ষে খেলা চমৎকার ব্যাপার, যাদের দলে রয়েছে বড় বড় তারকা এবং তাদের বিপক্ষেই যেভাবে খেললাম তা দারুণ।’
প্রথম রাউন্ড থেকে শুরু করে সুপার টুয়েলভেও গ্যালারি থেকে সমর্থকদের সমর্থনে অভিভূত বালবির্নি, ‘ভক্তদের অনেকে থেকে গেছে। তাদের সমর্থন চমৎকার, তাদের আনন্দ বাড়িয়ে দিতে আমরা অনেক কিছু করতে চাই। শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে এখানে খেলা। ওই ম্যাচের দিকে তাকিয়ে। আমরা সৌভাগ্যবান যে মিস ফিল্ডিংয়ের মাশুল দিতে হয়নি কিন্তু আমাদের উন্নতি করতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা