ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
ইংল্যান্ডের যত রানের লক্ষ্য দিল আইরিশরা
মেলবোর্নে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৫৮ রান বা তার বেশি স্কোর হয়েছে মোটে ৭ বার। রান তাড়ার ক্ষেত্রে সংখ্যাটা মাত্র ২। ফলে আইরিশদের বিপক্ষে জিততে হলে বেশ বড় সংগ্রহই তাড়া করতে হবে জস বাটলারের দলকে।
যদিও এদিন টসে হেরে শুরুটা দুর্দান্ত করেছে আয়ারল্যান্ড। দলীয় ২১ রানের মাথায় পল স্টার্লিংকে হারালেও অধিনায়ক বালবির্নি এবং তিনে নামা লরকান টাকারের ব্যাটে ইংলিশদের ভয়ই পাইয়ে দিয়েছিল আইরিশরা। দুইজনে ৮২ রানের জুটির কল্যাণে ১১ ওভারের মধ্যে শতক ছুঁয়ে ফেলে আয়ারল্যান্ড। এক পর্যায়ে ১৮০ রানের লক্ষ্যে ছুটছিল বালবির্নির দল।
তবে দলীয় শতক পেরোতেই টাকার ব্যক্তিগত ৩৪ রানের মাথায় দুর্ভাগ্যজনক রান আউটে কাটা পড়লে টানা উইকেট হারাতে থাকে আইরিশরা। এক পর্যায়ে ৫৪ রান তুলতেই শেষ ৯ উইকেট হারায় আয়ারল্যান্ড। শেষদিকে কার্টিস ক্যাম্পারের ১৮ এবং গ্যারেথ ডিলানির ১২ রানে কোনোরকমে দেড়শ পেরোয় আইরিশরা।
ইংল্যান্ড বোলারদের মধ্যে পার্ট টাইমার লিয়াম লিভিংস্টোন বল হাতে ছিলেন সবচেয়ে বেশি ভয়ানক। আইরিশদের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করা অধিনায়ক বালবির্নিকে সহ মোট ৩ উইকেট শিকার করেন লিভিংস্টোন। তাও মাত্র ১৭ রানের মধ্যে।
এছাড়াও মার্ক উডও ৩ উইকেট নেন তবে ৩৪ রানের বিনিময়ে। স্যাম কারেন শিকার করেন ৩১ রানের বিনিময়ে ২ উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা