ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
আগামী ম্যাচ নিয়ে মুখ খুললেন ওপেনার নাজমুল হোসেন শান্ত
সর্বশেষ এশিয়া কাপের আগেও দল থেকে বাদ পড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু জাতীয় দলের কোচ পরিবর্তন হওয়ায় আবারও নাজমুল হোসেন শান্ত সুযোগ পেয়েছেন জাতীয় দলে। তবে এখনো পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেন শান্ত।
নিউজিল্যান্ডে একটি ম্যাচে ভালো শুরু করলেও পরবর্তী সব কয়টি ম্যাচে রান পান নি তিনি। সমস্যাটা কোথায়? স্কিলে না মানসিকতায়? বড় প্রশ্নের জবাবে শান্ত ছোট করেই বলেন, “আমার মনে হয়, সামনের ম্যাচে ইনশাআল্লাহ হবে (বড় ইনিংস)।”
সম্প্রতি বাজে ফর্মে থাকার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা এবং সমালোচনা। তবে সেই সব আলোচনায় কান দিচ্ছেন না নাজমুল হোসেন শান্ত।
বরং টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় দিয়ে ভালো শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। ম্যাচ জয়ের পর শান্ত বলেন, “আমাকে নিয়ে আলোচনা খুব বেশি গুরুত্বপূর্ণ না। আজ আমরা গুরুত্বপূর্ণ একটি ম্যাচ জিতেছি। শুরুটা খুবই ভালো হয়েছে, আশা করছি সামনের ম্যাচগুলিও আমরা ভালো খেলতে পারবো এবং আরো ভালো খেলার চেষ্টা করবো”।
জাতীয় দলের এই টপ অর্ডার ব্যাটার আরো জানালেন নেদারল্যান্ডসকে হারানোর রহস্য, “আমার কাছে মনে হয় যে আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি, যেভাবে অনুশীলন করি ও সবাই একসঙ্গে থাকি, ওই জিনিসটাই মাঠে দেখানোর চেষ্টা করেছি”।
“প্রতিটি উইকেট গুরুত্বপূর্ণ ছিল। আলাদাভাবে এক্সাইটমেন্ট কাজ করেছে, আমি বলব না। সবাই একসঙ্গে ছিল এবং থাকার চেষ্টা করছে। চারটা ম্যাচ আমরা চিন্তা করছি না। ভাবছি কেবল পরের ম্যাচ, সেই ম্যাচে কত ভালো খেলতে পারি, এটাই গুরুত্বপূর্ণ।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা