ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
‘বাবর আজম একটি পবিত্র গরুর মতো’- হাফিজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুর ম্যাচে ভারত পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছিল। বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া ভারতের হয়ে দুর্দান্ত ব্যাটিংয়ে নাটকীয় জয় পায় টিম ইন্ডিয়া। পাকিস্তানের হারের পর রেগে গিয়ে বাবর আজমের সমালোচনা করলেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।
পাকিস্তানের পরাজয়ের পর মোহম্মদ হাফিজ বলেছেন, ‘বাবর আজম আসলে একটি পবিত্র গরুর মতো, যার সমালোচনা করা যায় না। এই নিয়ে টানা তিনবার বড় ম্যাচে বাবরের অধিনায়কত্বের ফাঁক দেখতে পাচ্ছি আমরা। ওর বয়স নাকি ৩২ বছর হলে আমরা নাকি বাবরের কাছ থেকে শিখব। কবে যে সেটা হবে কে জানে!
হাফিজ এদিন আরও বলেন, ‘ভারত যখন ৭ম থেকে ১১তম ওভার পর্যন্ত রান তুলতে হিমশিম খাচ্ছিল, সেই সময় বাবর আজম কেন স্পিনারদের ওভারের কোটা শেষ করেনি? তা হলেই তো শেষ ওভারটা পেসারকে দিয়ে করানো যেত। শেষ ওভারে তো আমরা ম্যাচটা ভারতীয় দলকে গিফট করে দিলাম।’
উল্লেখ্য, ভারতের বিপক্ষে ওই ম্যাচে শেষ ওভারে জিততে কোহলিদের দরকার ছিল ১৬ রান। এর পর পাক অধিনায়ক বাবর আজম বল তুলে দেন মোহাম্মদ নওয়াজের হাতে, যা ভুল সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হয়। নওয়াজ ওই ওভারে হার্দিক পান্ডিয়া ও দীনেশ কার্তিককে আউট করলেও পাকিস্তানকে জয় এনে দিতে পারেননি। বিরাট কোহলি ৫৩ বলে অপরাজিত ৮২ রান করে ভারতকে দুর্দান্ত জয় এনে দেন।
Mohammad Hafeez questions Babar Azam's captaincy after Pakistan's defeat against India.#T20WorldCup #INDvPAK pic.twitter.com/4ysvCkufy5
— CricTracker (@Cricketracker) October 24, 2022
Mohammad Hafeez lashes out at Babar Azam's captaincy ❌
Read more: https://t.co/OrfzjXxZgX#T20WorldCup pic.twitter.com/I6WiNIiXoq
— Geo Super (@geosupertv) October 25, 2022
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা