ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
স্টোইনিশ ঝড়ে সাফ শ্রীলঙ্কাকে উড়ীয়ে দিল অস্ট্রেলিয়া
এর আগে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান করেছিল শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে স্টোইনিশের অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে কম বলে ফিফটির (১৭) রেকর্ডে মাত্র ১৬.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
মঙ্গলবার (২৫ অক্টোবর) পার্থে শ্রীলঙ্কার দেওয়া ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে বেশ চাপে ছিল অস্ট্রেলিয়া। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার আর অ্যারন ফিঞ্চ ৪ ওভারে তুলতে পারেন মোটে ২৬ রান। এরপর পঞ্চম ওভারে থিকশানার বলে শানাকার হাতে ধরা পড়েন ডেভিড ওয়ার্নার (১০ বলে ১১)। এক ওভার পর মিচেল মার্শও সুযোগ দিয়েছিলেন। ধনঞ্জয়া ডি সিলভার বল তুলে দিয়েছিলেন আকাশে। কিন্তু দৌড়ে গিয়ে মিডউইকেটে ক্যাচটি তালুতে রাখতে পারেননি শানাকা। ৪ রানে জীবন পান মার্শ।
পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে মাত্র ৩৩ রান তুলতে পারে অস্ট্রেলিয়া, ৭ ওভারে তোলে ৩৮। তবে এরপরই হাত খুলেন মার্শ। হাসারাঙ্গার করা ইনিংসের অষ্টম ওভারে একটি করে চার-ছক্কায় ১৫ রান তুলে নেয় অসিরা।
পরের ওভারে ধনঞ্জয়া মার্শকে (১৭ বলে ১৮) ফেরালেও হজম করেন ১৩ রান। তার পরের ওভারে হাসারাঙ্গাকে দুটি ছক্কা আর একটি চার হাঁকান ম্যাক্সওয়েল। ১৯ রান খরচ করেন লঙ্কান লেগি। অস্ট্রেলিয়ার দিকে হেলে পড়ে ম্যাচ। ১০ ওভারে ফিঞ্চের দল তোলে ২ উইকেটে ৮৫ রান। ১২ বলে ২টি করে চার-ছক্কায় ২৩ রানের ছোটখাটো এক ঝড় তুলে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে ম্যাক্সওয়েলকে আউট করে যেন বিপদে পড়ে লঙ্কানরা।
মার্কাস স্টয়নিস উইকেটে এসে আরও ভয়ংকর রূপ দেখান। ১৫তম ওভারে দুই ছক্কা আর এক চারে হাসারাঙ্গাকে ১৯ পেটানোর পরের ওভারে আরেক স্পিনার মাহিশ থিকশানার ওপরও চড়াও হন ডানহাতি এই ব্যাটার। থিকশানাকে মারেন তিন ছক্কা। ম্যাচ হাতের মুঠোয় চলে আসে অস্ট্রেলিয়ার। শেষ পর্যন্ত ১৬.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চ ৪২ বলে ৩১ ও মার্কাস স্টোইনিশ ১৮ বলে ৫৯ রানের ইনিংস উপহার দেন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই কুশল মেন্ডিসের (৫) উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর ধনঞ্জয়া ডি সিলভা ও পাথুম নিসাঙ্কা দলের রান এগিয়ে নিতে থাকেন। কিন্তু অস্ট্রেলিয়ার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দুই ব্যাটার ৫৮ বলে মাত্র ৬৯ রানের জুটি গড়েন।
ধনঞ্জয়া ২৩ বলে ৩ বাউন্ডারিতে ২৬ রান করে স্পিনার আগারের বলে সাজঘরে ফেরেন। নিসাঙ্কা ৪০ রান করেন ৪৫ বলের মোকাবিলায়। এই দুই ব্যাটারের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় লঙ্কানরা।
তবুও শেষদিকে চারিথ আসালাঙ্কার ২৫ বলে ৩৮ ও চামিকা করুনারত্নের ৭ বলে ১৪ রানে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান করে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
অস্ট্রেলিয়ার বোলিংয়ে জস হ্যাজেলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাস্টন আগার ও গ্লেন ম্যাক্সওয়েল প্রত্যেকে একটি করে উইকেট পান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা