ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
মোসাদ্দেকের ব্যাটিং পজিশান নিয়ে প্রশ্ন তুললেন মিসবাহ
পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক বুঝতে পারছেন না এরকম সক্ষমতার একজন ব্যাটারদের বাংলাদেশ কেন ৮ নম্বরে ব্যাটিং করাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের টপ ও মিডল অর্ডাররা যখন নিয়মিত ব্যর্থ হচ্ছে তখন তাকে উপরেই খেলানো উচিত বলে মনে করেন তিনি। বাংলাদেশ দল কোন প্রক্রিয়ায় এগোচ্ছে সেটা নিয়েও ধোঁয়াশায় রয়েছেন মিসবাহ।
সম্প্রতি একটি টিভি প্রোগ্রামে তিনি বলেন, 'আমার কাছে মনে হয় যে আট নম্বরে পজিশনে মোসাদ্দেক বেশ কার্যকরী ব্যাটিং করেছে। কিন্তু তার মতো সক্ষমতার একজন ব্যাটারকে আপনি কেন আট নম্বরে খেলাবেন। ১২ বলে সে ২০ রান করেছে। নুরুল হাসানও খেলছে, সে উইকেটকিপার ব্যাটার। কিন্তু উপরে অ্যাটাক করার মতো ব্যাটার নেই। আমি বুঝতে পারছি না তারা কোন প্রক্রিয়ায় এগোচ্ছে।'
একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তিনি সৌম্য সরকারের কড়া সমালোচনা করেছেন। আলোচনায় সৌম্যর ক্যারিয়ারের পরিসংখ্যানও তুলে ধরেছেন তিনি। ক্যারিয়ার প্রায় ১০ বছরের হলেও প্রত্যাশা অনুযায়ী তিনি খেলতে পারছেন না বলেই মনে করেন সাবেক এই পাকিস্তানি পেসার।
ওয়াসিম বলেন, 'বাংলাদেশের ব্যাটিংয়ের যদিও আরও একটু গভীরে যাই শান্তকে আমি অনেকদিন ধরে দেখছি। সে ২০ বলে ২৫ রান করেছে। সৌম্য সরকার যে তিন নম্বরে ব্যাটিং করে (নেদারল্যান্ডসের বিপক্ষে ওপেনিংয়ে ব্যাটিং করেছে)। ক্যারিয়ারে সে দুই, তিন , চার নম্বরে খেলেছে।'
'ওপেনিংয়ে, ওয়ান ডাউনে, মিডল অর্ডার, সব জায়গায় খেলেছে। তার রেকর্ড খুব ভালো না। আমি যদি তার রেকর্ডের দিকে তাকাই, ১৬ ইনিংসে সে ২৫১ রান করেছে, যেখানে গড় ১৫ এর একটু উপরে, স্ট্রাইক রেট ১১২। এটা তার ক্যারিয়ার গড়। ১০ বছর ধরে তো সে খেলতেই পারছে না।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা