ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

শক্তিশালি অস্ট্রেলিয়াকে যত রানের চ্যালেঞ্জিং টার্গেট শ্রীলঙ্কার

২০২২ অক্টোবর ২৫ ১৮:৫৭:৩০

শক্তিশালি অস্ট্রেলিয়াকে যত রানের চ্যালেঞ্জিং টার্গেট শ্রীলঙ্কার

মঙ্গলবার (২৫ অক্টোবর) পার্থে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। কিন্তু ইনিংসের দ্বিতীয় ওভারেই কুশল মেন্ডিসের উইকেট হারায় তারা। অজি পেসার প্যাট কামিন্সের বলে মিচেল মার্শের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৫ রান করেন তিনি।

এরপর ধনঞ্জয়া ডি সিলভাকে সঙ্গে নিয়ে দলের রান এগিয়ে নিতে থাকেন আরেক ওপেনার পাথুম নিসাঙ্কা। কিন্তু অস্ট্রেলিয়ার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের গতি আগাতে পারছিলেন না তারা। ফলে এই দুই ব্যাটার ৫৮ বলে মাত্র ৬৯ রানের জুটি গড়েন।

ধনঞ্জয়া ২৩ বলে ৩ বাউন্ডারিতে ২৬ রান করে স্পিনার আগারের বলে সাজঘরে ফেরেন। নিসাঙ্কা ৪০ রান করেন ৪৫ বলের মোকাবেলায়। এই দুই ব্যাটারের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় লঙ্কানরা।

তবুও শেষদিকে চারিথ আসালাঙ্কার ২৫ বলে ৩৮ ও চামিকা করুনারত্নের ৭ বলে ১৪ রানে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান করে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

অস্ট্রেলিয়ার বোলিংয়ে জস হ্যাজেলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাস্টন আগার ও গ্লেন ম্যাক্সওয়েল প্রত্যেকে ১টি করে উইকেট পান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ