ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ ক্যারিবিয়ানদের কোচের দায়িত্ব ছাড়লেন সিমন্স
গত সোমবার (২৪ অক্টোবর) রাতে এক বিবৃতিতে এই সংবাদটি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। আগামী ৩০ নভেম্বর অস্ট্রেলিয়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজের পরই দায়িত্ব ছাড়বেন সিমন্স।
বিদায় বেলায় ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন সিমন্স, ‘আমি স্বীকার করছি এটা শুধু দলের নয়, আমাদের গর্বিত জাতির জন্যও কষ্টের। এটা হতাশার এবং হৃদয়ে আঘাত করার মতো। আমরা যথেষ্ট ভালো ছিলাম না। এখন আমাদের মাঠের বাইরে বসে থেকে একটা টুর্নামেন্ট দেখতে হবে। এটা অগ্রহণযোগ্য এবং এজন্য আমি আমাদের ভক্ত ও অনুসারীদের কাছে অন্তর থেকে ক্ষমা চাইছি।’
কোচ হিসেবে প্রথম মেয়াদে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্ব চ্যাম্পিয়ন (২০১৬) বানালেও দ্বিতীয় মেয়াদে তেমন কিছুই করতে পারেননি তিনি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ব্যর্থ হলেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও।
বিদায় বেলায় তার প্রতি সম্মান জানিয়ে সিডব্লিউআই প্রেসিডেন্ট রিকি স্কেরিট বলেন, ‘সিডব্লিউআইয়ের পক্ষ থেকে আমি ফিলকে প্রধান কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি তার নিবেদন ও পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাই। ভবিষ্যতের জন্য জানাই শুভকামনা।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে নিশ্চিতভাবেই ফেভারিট ছিল ২০১২ সালে প্রথম টি-টোয়েন্টি শিরোপা জেতা ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই অঘটনের শিকার হয় তারা। তারপর জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেও শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে স্বপ্ন ধূলিসাৎ হয় তাদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা