ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
এক জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ
সুপার টুয়েলভে এখনও পর্যন্ত প্রতিটি দল একটি করে ম্যাচ খেলে ফেলেছে। প্রথম রাউন্ড শেষে দেখা যাচ্ছে টেবিলের শীর্ষস্থানে রয়েছে সাকিব আল হাসানরাই।
নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ। ডাচদের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করেছিল সাকিব আল হাসানরা।
জবাব দিতে নেমে শুরুতেই তাসকিনের আগুনের বোলিংয়ের মুখোমুখি হয় ডাচরা। যেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ১৩৫ রানে অলআউট হয়ে যায় তারা। তাসকিন শিকার করেন চারটি উইকেট।
এই জয়ের ফলে বাংলাদেশ তো ২ পয়েন্ট অর্জন করেছেই। সে সঙ্গে রান রেট যোগ হয়েছে ০.৪৫০। অন্যদিকে এই গ্রুপে জয় পেয়েছে ভারতও।
পাকিস্তানের ছুঁড়ে দেয়া ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একেবারে শেষ বলে গিয়ে জয় পেয়েছে তারা ৪ উইকেটের ব্যবধানে। ২ পয়েন্ট তাদেরও অর্জিত হয়েছে। তবে রানরেট বাংলাদেশের চেয়ে কম। তাদের রানরেট ০.০৫০।
পয়েন্টে সমান হলেও রানরেটে এগিয়ে রয়েছে বাংলাদেশই। অন্যদিকে এই গ্রুপের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। যার ফলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। ১-১ করে পয়েন্ট পেলেও তাদের নামের পাশে কোনো রানরেট যোগ হয়নি।
হেরে যাওয়ার কারণে পাকিস্তান এবং নেদারল্যান্ডসের পয়েন্ট শূন্য। তারওপর তাদের রানরেট হয়েছে মাইনাস (ঋনাত্মক)। পাকিস্তানের রানরেট -০.০৫০। নেদারল্যান্ডসের রানরেট -০.৪৫০।
দেখুন গ্রুপ-২ এর পয়েন্ট তালিকা

পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা