ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
শেষ দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
জবাবে খেলতে নেমে ৩ ওভারেই প্রোটিয়ারা তুলে নিয়েছিল বিনা উইকেটে ৫১ রান। কিন্তু ম্যাচটাই তারা শেষ করতে পারেনি। ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন কুইন্টন ডি কক। টেন্ডাই চাতারার প্রথম ওভারেই ৪টি চার ও এক ছক্কায় ২৪ রান তুলেন ডি কক।
রিচার্ড এনগারাভার করা দ্বিতীয় ওভারে আরও ১৭ রান নেন ডি কক। অন্যপ্রান্ত টেম্বা বাভুমা তখনও রানের খাতাই খুলতে পারেননি। তবে খানিক বাদেই বেরসিক বৃষ্টি হানা দেয়।
এরপর আরও এক ওভার খেলা হলেও আবারও বৃষ্টি শুরু হলে আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে এক পয়েন্ট করে ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকার বোলারদের তোপের মুখে পড়তে হয় জিম্বাবুয়ের ব্যাটারদের। দলীয় ১২ রানেই তারা ৩ উইকেট হারায়। এরপর দলীয় ১৯ রানে শেন উইলিয়ামস ফিরে গেলে বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে।
এরপর ওয়েসলি মাধেভেরে ও মিল্টন শুম্বা মিলে জিম্বাবুয়েকে লড়াইয়ের পুঁজি এনে দেন। শেষদিকে শুম্বা ১৮ রান করে ফিরলেও মাধেভেরে ৩৫ রান করে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত।
সাউথ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিদি ২টি উইকেট নেন। একটি করে উইকেট পেয়েছেন ওয়েইন পার্নেল ও এনরিক নরকিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা