ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
অস্ট্রেলিয়াকে কঠিন সতর্ক বার্তা দিল শ্রীলঙ্কা
এদিকে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। কদিন আগে এশিয়া কাপ জেতা লঙ্কানদের এবারের লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয়া। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার শেষ চারের আশা শেষ করে দিতে চায় লঙ্কানরা, এমনটাই জানিয়েছেন মাহিশ থিকশানা।
সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে থিকশানা বলেন, ‘অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড ম্যাচের পর আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে জিতেছি, বাড়তি আত্মবিশ্বাস পেয়েছি। আমাদের আত্মবিশ্বাস এখন অস্ট্রেলিয়া দলের চেয়ে ভালো। আশা করি, আগামীকালের ম্যাচে আমরা সেটি বয়ে নিতে পারব।’
‘অবশ্যই চাই (অস্ট্রেলিয়ার সেমির আশা শেষ করে দিতে)। ম্যাচ জিততে সবসময়ই ভালো লাগে। আমাদের সবসময়ের চাওয়া, শেষ চারটি দলের একটি হওয়া। তাই আমরা সেমি-ফাইনালে উঠতে চাই। তাদেরকে হারাতেই হবে আমাদের।’
অজিদের বিপক্ষে শ্রীলঙ্কার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারেন দলটির পেসাররা। যেখানে মিচেল স্টার্কের সঙ্গে রয়েছেন জস হেইজেলউড, প্যাট কামিন্স এবং মার্কাস স্টইনিস। তবে নিজেদের ব্যাটিং লাইনআপের উপর আস্থা রাখছেন থিকশানা। সেই সঙ্গে অজিদের বিপক্ষে ১৬০ থেকে ১৭০ রান করতে চায় শ্রীলঙ্কা।
থিকশানা বলেন, ‘তাদের খুব ভালো ফাস্ট বোলার ও স্পিনার আছে। তাই আমি মনে করি তারা ঘুরে দাঁড়াতে চাইবে। তারা সবশেষ বিশ্বকাপের চ্যাম্পিয়ন। টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাদের ঘুরে দাঁড়াতে হবে। জানি তাদের খুব ভালো ফাস্ট বোলিং আক্রমণ আছে। আমাদেরও খুব ভালো একটি ব্যাটিং লাইনআপ আছে। আমি মনে করি, আমরা ১৬০ থেকে ১৭০ রানের বেশি করতে পারব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা