ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
চামিন্দা ভাসের বিশ্ব রেকর্ডে ভাগ বসালেন তাসকিন
টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪৪ রানের পুঁজি হয়তো বেশি নয়। কিন্তু ম্যাচের প্রথম দুই বলেই খেলার মোড় ঘুরিয়ে দেন তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম দুই বলেই তিনি তুলে নেন দুটি উইকেট। যাওয়ার সুবাদে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর সাথে সাথে লঙ্কার কিংবদন্তি চামিন্দা ভাসের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
২০০৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে শুরুর দুই বলে উইকেট তুলে নিয়েছিলেন চামিন্দা। ৩য় বলেও আউট করেন, যথাক্রমে ফেরেন হান্নান সরকার, মোহাম্মদ আশরাফুল এবং এহসানুল হক। এরপর তাসকিন আহমেদ যিনি যে প্রথম দুই বলেই উইকেটে তুলে নিয়েছে। তবে তিনি করেছিলেন ওয়ানডে বিশ্বকাপে আর তাসকিন করেছেন টি-২০ বিশ্বকাপে।
শুরুতেই প্রতিপক্ষের মাথায় আঘাত। মাঝে ক্রমাগত ভালো বোলিংয়ে চাপে রাখলেন ব্যাটসম্যানদের। শেষটায় ফিরে এসে শেষ দিকে দুই ব্যাটসম্যানের উইকেট। নেদারল্যান্ডসের ব্যাটিং ইনিংসের ‘মাথার পর লেজ কেটে’ বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় এনে দিলেন তাসকিন।
ক্যারিয়ার সেরা ২৫ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক তিনি। নতুন বল ও উপমহাদেশের বাইরের কন্ডিশনে তাসকিন বেশ কয়েক বছর ধরেই সাফল্য পেয়ে আসছেন। সেই ধারাবাহিকতা আজ দেখা মিললো হোবার্টের ২২ গজে।
লেন্থ ডেলিভারিতে সুইং আদায় করে প্রথম দুই বলে উইকেটের পেছনে তালুবন্দি করান বিক্রমজিৎ সিং ও বাস ডি লিডকে। দলের জয়ে অবদানের দেখতে পেরে দারুন খুশি তাসকিন। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন,
“এটা আমাদের জন্য ভালো জয় এবং এটা আমাদের দরকার ছিল। আমরা দল হিসেবে ভালো খেলেছি, দলের জয়ে অবদান রাখতে পেরে আমি খুশি। আমি খেয়াল করেছিলাম প্রথম ইনিংসে প্রথম দুই বল অনেক ঘুরছিল। তাই আমি টেস্ট-ম্যাচের লেন্থ বোলিং করেছি। আমি অ্যালান ডোনাল্ডের কাছ থেকে অনেক কিছুই শিখেছি। আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই”।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা