ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
নেদারল্যান্ডসকে হারিয়ে অবশেষে যা বললেন সাকিব
হোবার্টের বেলেরিভ ওভালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান করে সাকিব আল হাসানের দল। জবাবে রান তাড়া করতে নেমে তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে ১৩৫ রানেই অলআউট হয়ে যায় ডাচরা।
মেঘলা আকাশ ও বৃষ্টির শঙ্কার মধ্যে দিয়েই মাঠে গড়িয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ড ম্যাচ, যেখানে শেষ হাসি হেসেছে লাল সবুজের প্রতিনিধিরা। দীর্ঘ ১৫ বছর বা ৫৫২০ দিন পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয়ে দারুণ উচ্ছ্বসিত টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
সোমবার (২৪ অক্টোবর) ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সাকিব বলেন, ‘হ্যাঁ, অবশ্যই এই জয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি সব সংস্করণ খেলেছি কিন্তু জিততে পারিনি। (জয় পেলেও) আমরা আজ ১০ রান কম করেছি। ’
ম্যাচ জয়ের কৃতিত্ব পেসারদের দিয়ে বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, ‘আমাদের পেসাররা যেভাবে বোলিং করেছে তা ছিল অসাধারণ। আমরা এখন সব ফরম্যাটে ফাস্ট বোলিংয়ের গুরুত্ব বুঝি। গত কয়েক বছরে আমরা প্রতিভাময় পেসার খুঁজে পেয়েছি। নতুন এসেই হাসান দুর্দান্ত করছে। গত কয়েক বছর ধরেই তাসকিনের পারফর্ম্যান্সে ভালো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ’
ম্যাচে দুর্দান্ত ফিল্ডিংয়েরও প্রশংসা করেছেন টাইগার অধিনায়ক। এই বিষয়ে সাকিব বলেন, ‘আমাদের দল তরুণ। তাই আমরা সেরা ফিল্ডিং দল হতে চাই। আমাদের বিশ্বাস আছে ভালো ফিল্ডিং করে আমরা ৫-১০ রান বাঁচাতে পারি। যা একটি বড় পার্থক্য করতে পারে।’
প্রসঙ্গত, সুপার টুয়েলভে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আগামী ২৭ অক্টোবর সকাল ৯ টায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা