ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
ম্যাচ শেষে জয়ের কৃতিত্ব যাদের দিলেন অধিনায়ক সাকিব
দীর্ঘ বিরতির পর এই জয় যে বাংলাদেশ শিবিরে কিছুটা হলেও সত্ত্বেও স্বস্তির সুবাতাস ছড়াবে, সেটাই যেন ধ্বনিত হলো সাকিবের কণ্ঠে। তিনি বলেন, ‘এই জয় সত্যিই গুরুত্বপূর্ণ। ২০০৭ সালে জয় পাওয়ার পর আমি সবগুলো আসরেই খেলেছি, কিন্তু জয় পাইনি। এ কারণেই হয়তো, ব্যাটিংয়ের সময় কিছুটা নার্ভাস ছিল খেলোয়াড়রা। তবে ব্যাটাররা ভালো সূচনা এনে দিয়েছে। এরপর মাঝের ওভারগুলোয় আমরা কিছু উইকেট হারিয়ে ফেলি। ভেবেছিলাম, হোবার্টের এই কন্ডিশনে ১৫০-১৬০ রান হবে চ্যালেঞ্জিং স্কোর। সেই হিসেবে, অন্তত ১০ রান কম করেতে পেরেছি আমরা। তবে আমাদের বোলাররা, বিশেষ করে পেসাররা দারুণ পারফর্ম করে ম্যাচ জিতিয়েছে।’
যেখানে জয়ই হয়ে দাঁড়িয়েছে সোনার হরিণ আর, বাংলাদেশ মূলত স্পিনারদের ওপরই নির্ভর করে; সেখানে বাংলাদেশকে জেতাচ্ছেন পেসাররা, এটা এখনও খুব নিয়মিত দৃশ্য নয় এ দেশের প্রেক্ষিতে। তবে এখন যে পরিস্থিতি পাল্টাচ্ছে তা বললেন বাংলাদেশ অধিনায়ক।।
সাকিব আল হাসান বলেন, আমরা এখন সব ফরম্যাটেই ফাস্ট বোলিংয়ের গুরুত্ব বুঝতে পেরেছি। বেশ কয়েকজন প্রতিশ্রুতিশীল পেসার খুঁজেও পেয়েছি। এছাড়া, বিগত কয়েক বছরে তাসকিন অনেক উন্নতি করেছে। সে এখন আমাদের প্রধান স্ট্রাইক বোলার।
নেদারল্যান্ডস ম্যাচে বাংলাদেশের ফিল্ডিংয়েও ছিল উন্নতির ছোঁয়া। তিনি বলেন, আমাদের দলটা তরুণ। তাই আসরের সেরা ফিল্ডিং সাইড হতে চাই আমরা। আর, আমরা বিশ্বাস করি, ভালো ফিল্ডিংয়ের মাধ্যমে প্রতি ম্যাচেই ৫-১০ রান বাঁচানো সম্ভব। আর এমন ম্যাচে সেটাই গড়ে দিতে পারে ব্যবধান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা