ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
আমার কিছু প্রমাণ করতে হবে- সাকিব
টি-২০ বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ একটা জয়ের অপেক্ষায় আছে দীর্ঘ ১৫ বছর ধরে। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়া একটা জয় ব্যতীত আর কোনো জয় ধরা দেয়নি বাংলাদেশের পক্ষে। তবে এবার সেই অচলায়তন ভাঙার ইচ্ছা টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের।
অন্ততপক্ষে প্রেস কনফারেন্স শেষ সাকিবের বক্তব্যে তেমনই ইঙিতই পাওয়া যাচ্ছে। নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগের দিন এই বিশ্বকাপে এমন কিছু করার ইচ্ছার কথা জানালেন সাকিব, যা এর আগের কোনো বিশ্বকাপে হয়নি বলে জানিয়েছেন অধিনায়ক নিজেই।
সাকিবের ভাষ্যে, ‘এখানে আমরা একটা বিশ্বকাপ খেলতে এসেছি, বাংলাদেশের হয়ে। খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এমন একটা ফরম্যাট যেখানে আমরা কখনোই অত একটা ভালো করিনি। তবে আমি বিশ্বাস করি এই বিশ্বকাপে আমাদের এমন কিছু করার সামর্থ্য আছে যেটা আমরা এর আগে কোনো বিশ্বকাপে করিনি।’
এই প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নামছেন সাকিব। নিজের সামর্থ্যের প্রমাণও দিতে চান টাইগার অধিনায়ক। সাকিব আরও যোগ করেন, ‘এটা একটা মজার বিষয় যে একটা চ্যালেঞ্জ... আপনার কথামতো একটা চ্যালেঞ্জ আছে (অধিনায়ক হিসেবে পারফর্ম করা)। যদিও আমি এ ধরনের কখনও কোনো চিন্তা করিনি যে আমার কোনো চ্যালেঞ্জ আছে এবং যে চ্যালেঞ্জটা আমার নিতে হবে কিংবা আমার কিছু প্রমাণ করতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা