ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
২০১৫ সালের সেই ঘটনা ২০২২ সালে আবার পুনরাবৃত্তি
নাটকীয় ওই শেষ ওভারে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ রান। বোলার মোহাম্মদ নওয়াজ। প্রথম বলেই ক্যাচ দিয়ে ফেরেন ৩৭ বলে ৪০ রান করা হার্দিক। তৃতীয় বলটি ছিল ফুলটস। কোমর সমান উচ্চতার ফুলটস বলটি ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারেন কোহলি।
আম্পায়ার ‘নো বল’ ডেকে বসেন। সাথে সাথে আপত্তি জানান পাকিস্তানি ক্রিকেটাররা। যদিও পাকিস্তানিদের সেই আপত্তি ধোপে টেকেনি। ফিল্ড আম্পায়ার নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। কারণ আইসিসির আইন অনুযায়ী সেটা নো বল।
পরের বলে ফ্রি হিট। কিন্তু বিশাল এক ওয়াইড দিয়ে বসেন নওয়াজ। ৩ বলে দরকার হয় পাঁচ রানের। ফ্রি হিটের বৈধ বলটিতে বোল্ড হয়ে যান কোহলি। কিন্তু ফ্রি হিট হওয়ায় তিনি বেঁচে যান। বাড়তি ফায়দা হিসেবে দিনেশ কার্তিকের সঙ্গে তিনবার প্রান্ত বদল করে ফেলেন। ২ বলে চাই ২ রান।
পঞ্চম বলে স্টাম্পড হয়ে যান দিনেশ কার্তিক (১)। শেষ বলে প্রয়োজন ২ রানের। আবারও ওয়াইড দিয়ে বসেন নওয়াজ। স্কোর সমান সমান। অবশেষে শেষ বলে সিঙ্গেল নিয়ে ভারতকে ৪ উইকেটে জিতিয়ে দেন নতুন ব্যাটার রবিচন্দ্রন অশ্বিন।
ম্যাচ শেষে সোশ্যাল সাইটে সেই নো বল নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। এক পক্ষের মতে, সেটি নো বল ছিল না। অন্য পক্ষ আম্পায়ারের সিদ্ধান্তকেই সঠিক দাবি করছে। ভারত-পাকিস্তানের ম্যাচ যেন ফিরিয়ে নিয়ে যায় ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে।
সেই আসরের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচে রুবেল হোসেনের একটি ‘নো বল’ ঘিরে তুমুল বিতর্ক হয়েছিল। টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা গিয়েছিল, সেটি নো বল নয়। ম্যাচটিতে শেষ পর্যন্ত হেরে যায় বাংলাদেশ। এবার আরো একটি বিশ্বকাপে সৃষ্টি হলো ‘নো বল’ বিতর্ক
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা