ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
"লিটন ওপেন করলেই বাংলাদেশ জিতবে"- সাকিব
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে মিডল অর্ডারে ব্যাটিং করতে দেখা গেছে লিটনকে। অথচ ওপেনার হিসেবেই জাতীয় দলে সুপরিচিত এই স্টাইলিশ ব্যাটার।
টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে নেমে নাইম শেখের সঙ্গে ১৭ ইনিংসে ৩৯৫ রান করেছেন তিনি। এ ছাড়াও তামিম ইকবালের সঙ্গে ১৩ ইনিংসে ৩৭৬ রান এসেছে তার ব্যাটে। তবুও ওপেনিংয়ের পরিকল্পনায় নেই তিনি।
এই ব্যাপারে সাকিবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আপনার কি মনে হয় লিটন ওপেন করলেই আমরা জিতব? বা ওপেনার ঠিক হয়ে গেলেই আমরা জিতবো? (হাসি) আপনি যেভাবে বলছেন, সিদ্ধান্ত যে নেয় সেই জায়গায় আপনাকে রাখতে হবে।’
পরক্ষণেই অবশ্য পুরো ব্যাপারটি আরও ভালোভাবে বুঝিয়েছেন সাকিব। দলের ক্রিকেটারদের 'ওপেন মাইন্ডেড' হওয়ার বার্তা দিয়েছেন তিনি। এর অর্থ হচ্ছে দলের প্রয়োজনে যাকে যখন যে ভূমিকায় খেলতে হয়, সেভাবেই যেন খেলে ক্রিকেটাররা। ক্রিকেটারদের ম্যাচের অবস্থা বুঝে পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেয়ার আহ্বানও জানিয়েছেন সাকিব।
তিনি আরও বলেন, ‘দেখুন এখানে ১৫ জন খেলতে এসেছে এবং সবাই রেডি ও ফিট। সবাই প্রতিটি পজিশনের জন্য মানিয়ে নেবার সক্ষমতা রাখে। আমরা চাই, আমি অন্তত ব্যক্তিগতভাবে চাই যে সবাই সেই জিনিসটা মানিয়ে নিতে পারবে, ওপেন মাইন্ডেড থাকবে। দলের জন্য যাকে যেখানে যখন খেলতে হয়। যার যখন যেখানে বোলিং করা লাগে, ফিল্ডিং করা লাগে সবাই সেটার জন্য প্রস্তুত থাকবে।’
‘টি-টোয়েন্টি ম্যাচে সে দলগুলোই ভালো করে যাদের এই অ্যাডাপ্টিবিলিটি বেশি ভালো আছে। সুতরাং আমি আশা করি আমাদের দলের সবারই এই জ্ঞানটা আছে এবং এই সম্পর্কে সবাই অবগত। যে যাকে যখন যেখানে লাগবে তার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে, সেই জায়গাতে সবাই প্রস্তুতও আছে। এখান থেকেই আমাদের ১১ জন বাছাই করতে হবে। আমি নিশ্চিত যে ১১ জনই বাছাই করি তারা দেশের হয়ে ভালো করার চেষ্টা করবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা