ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
নতুন দুঃসংবাদঃ ইনজুরিতে সাকিব আল হাসান
কারণ, হাঁটুতে চোঁট পেয়েছেন দলের এই অধিনায়ক। তবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে যে সাকিবের ইনজুরি গুরুতর নয়। সব ঠিক ঠাক থাকলে সোমবার পূর্ণ শক্তির বাংলাদেশ দলই নামবে নেদারল্যান্ডসের বিপক্ষে।
গেল শনিবার দুপুর তিনটার দিকে ব্রিসবেন থেকে হোবার্টে পৌঁছায় বাংলাদেশ দল। যাওয়ার পথে হোবার্টের ফ্লাইট দু’বার পেছায়। এই হোবার্টের বেলেরিভ ওভালই বাংলাদেশের প্রথম ম্যাচের ভেন্যু। সেখানে ২৩ তারিখ, মানে রোববার সকালে ছিল ঐচ্ছিক অনুশীলন।
রোববার বৃষ্টির আশঙ্কা ছিল। তবে, বৃষ্টি না হওয়ায় বাংলাদেশ দল নেমেছিল অনুশীলনে। যথারীতি ছিলেন সাকিবও। আর সেই অনুশীলন চলাকালেই ব্যাথা পান হাঁটুতে। তবে, শেষ অবধি বিসিবির তরফ থেকে আশার কথাই শোনানো হয়েছে। কাল সকাল ১০টায় দুই নম্বর গ্রুপের লড়াইয়ে মাঠে নামতে কোনো বাঁধা নেই সাকিবের।
অনুশীলনের পর সাকিব বিশ্বকাপের আগে প্রথমবারের মত সংবাদ সম্মেলনেও মুখোমুখি হন গণমাধ্যমের। বিশ্বকাপের উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর থেকেই সাকিব ও টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের কড়া হুশিয়ারি ছিল খেলোয়াড়দের প্রতি – আর যাই হোক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বাদে সাংবাদিকদের সাথে কোনো কথাই বলা যাবে না।
খেলোয়াড়রাও সেই নির্দেশ মেনে চলেছেন অক্ষরে অক্ষরে। এমনকি টিম ডিরেক্টর ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমে একটু কথা বলে সাকিবের কাছ থেকে কড়া কথাও শুনেছেন। সেসব কারণে সাকিবের সংবাদ সম্মেলনের দিকে বাড়তি নজরই ছিল গণমাধ্যমের।
তবে, বাংলাদেশের সব আয়োজন ভেস্তে যেতে পারে আবহাওয়ায়। কারণ, অস্ট্রেলিয়ার এখনকার আবহাওয়াটা ঠিক ক্রিকেট-সুলভ নয়।
আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট ওয়েদারঅস্ট্রেলিয়াডটইনফো অনুযায়ী, ম্যাচের আগের রাত থেকেই আকাশ থাকবে মেঘলা। ম্যাচের দিন সকাল ১০ টা থেকে টানা বৃষ্টির সম্ভাবনা আছে রাত ১১টা পর্যন্ত।
আবহাওয়া বিষয়ক আরেক পরিচিত ওয়েবসাইট অ্যাকুওয়েদার বলছে, সোমবার বৃষ্টির শঙ্কা আছে শতকরা ৯০ ভাগের বেশি। ম্যাচ হওয়া নিয়েই তাই আছে শঙ্কা। ফলে,দু’দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেলে অবাক হওয়ার কিছু নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা