ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
ইনজুরিতে থাকা তারকা ব্যাটার খেলতে পারবেন কিনা জানালেন অধিনায়ক বাবর
তবে শান মাসুদের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারলেও আরেক তারকা ব্যাটার ফাখর জামানকে নিয়ে নিশ্চয়তা দিতে পারেননি তিনি। এমনকি জানিয়েছেন, ভারতের বিপক্ষে তাকে পাওয়ার সম্ভাবনা নেই।
মূলত চোট সারেনি এখনও তার। যে কারণে ভারতের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেলেন ফাখর জামান। বাবর আজম আজ জানিয়েছেন, ফখরকে পাওয়া যাবে না। কারণ তিনি পুরো ফিট নন।
২৩ অক্টোবর, রোববার ভারত-পাকিস্তান মহারণ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর ২টা থেকে। এই ম্যাচকে সামনে রেখেই মিডিয়ার মুখোমুখি হন পাকিস্তান অধিনায়ক। সেখানেই দুই ক্রিকেটার সম্পর্কে আপডেট জানান তিনি।
বাবর বলেছেন, ‘ফাখর জামানের রিহ্যাব ভালোভাবে চলছে। তবে তিনি পুরোপুরি ফিট নন এবং ভারতের বিপক্ষে ম্যাচের জন্য পাওয়া যাবে না।’
ফাখরকে পাওয়া না গেলেও বাবর জানিয়েছেন, শান মাসুদকে পাওয়া যাবে। পাক অধিনায়ক বলেছেন, ‘শান মাসুদ ভালো আছেন এবং চোট থেকে সেরে উঠেছেন। প্রয়োজনে তিনি আগামীকালের (ভারতের বিরুদ্ধে ম্যাচ) ম্যাচের জন্য প্রস্তুত। তবে আমরা এখনও আমাদের চূড়ান্ত স্কোয়াড বাছাই করিনি।’
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গতমাসে জানিয়েছিল যে, দুবাইয়ে টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে ফিল্ডিং করার সময় ডান হাঁটুতে চোট পেয়েছিলেন ফাখর জামান। এখনও সেই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। জামানের জায়গায় ভারতের বিরুদ্ধে ম্যাচে খেলবেন সম্ভবত বাঁ-হাতি ব্যাটার শান মাসুদ।প্রসঙ্গত, বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল গত বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল। এরপর ফের তারা ২বার এশিয়া কাপে মুখোমুখি হয়। যেখান গ্রুপ লিগে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। সুপার ফোরে আবার পাকিস্তানের মুখোমুখি হয়ে হারতে হয়েছে রোহিত শর্মাদের। এমন পরিস্থিতিতে রবিবারের হাইভোল্টেজ ম্যাচে তুমুল প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে দু’দলের মধ্যে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা