ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
নেদারল্যান্ডসের বিপক্ষে চমক দিয়ে শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের পরিসংখ্যান ভালো না। ২০০৭ সালে সবশেষ ও একমাত্র মূল পর্বের খেলায় জয় পেয়েছিল টাইগাররা। এরপর আরও ৬ টি বিশ্বকাপের আসর পেরিয়ে গেলেও কখনো মূল পর্বের খেলায় জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ। আর এবার প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল নেদারল্যান্ড, তাতে করে জয় পাওয়ার সম্ভাবনা টা অনেক বেশি।
তবে পরিসংখ্যানও যে বাংলাদেশের পক্ষে কথা বলছে তাও কিন্তু নয়। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে নেদারল্যান্ডস ও বাংলাদেশ মুখোমুখি হয়েছে মাত্র তিনবার। যেখানে দুইবারের জয় টাইগারদের একবার জিতেছে ডাচরা। তাই প্রতিপক্ষ দুর্বল মনে হলেও এই ম্যাচটা যে সহজ হবে না টাইগারদের জন্য সেটা নিশ্চিত। এই ম্যাচের জন্যে তাই নিজেদের সর্বোস্ব উজার করে দিতে হবে বাংলাদেশ কে, সেটা বলাই যায়।
তবে সবার মনে এখন একটাই প্রশ্ন কেমন হতে পারে বাংলাদেশের সেরা একাদশ? এখনো শেষ হয়নি বাংলাদেশের পরীক্ষা। তাই নিশ্চিতভাবেই বলা যায় না কোন দুজন ওপেনার হতে পারেন। তবে সম্ভবনা রয়েছে সৌম্য সরকার ওপেনিং করবেন নাজমুল হোসেন শান্ত কে নিয়ে। সাধারণত তিন নম্বর পজিশনে ব্যাটিং করে থাকেন অধিনায়ক সাকিব আল হাসান, তবে দলের প্রয়োজনে হয়তো পিছিয়ে যেতে হবে তাকে। তিন নম্বরে ব্যাটিং করবেন লিটন এবং চার নম্বরে নামতে পারেন টাইগার অধিনায়ক।
সেক্ষেত্রে ৫ নম্বর পজিশনের জন্য বাংলাদেশের প্রথম পছন্দ হবেন আফিফ হোসেন ধ্রুব। ৬ নম্বর পজিশনে উইকেট কিপার নুরুল হাসান সোহান এর দেখা মিলতে পারে। তাহলে সাত নাম্বারে মোসাদ্দেক সৈকত কিংবা ইয়াসির আলীর মধ্য থেকে মাঠে নামতে পারেন যেকোনো একজন।
কোন সন্দেহ ছাড়াই অস্ট্রেলিয়ার মাটিতে নামতে হবে ৪ জন ফাস্ট বোলার নিয়েই। যদি তেমনটাই হয় তবে হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদের সঙ্গে শরিফুল ইসলাম থাকবেন নিশ্চিত। বাকি একটি পজিশনের জন্য এবাদত হোসেন কিংবা অভিজ্ঞ মুস্তাফিজুর রহমানের মধ্য থেকে সুযোগ পাবে একজন!
বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান(অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক সৈকত, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা