ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

টি-২০ বিশ্বকাপে মাঠে নামার আগে বাংলাদেশকে নিয়ে যা বললেন মোহাম্মদ আশরাফুল

২০২২ অক্টোবর ২২ ১৭:২১:১৬

টি-২০ বিশ্বকাপে মাঠে নামার আগে বাংলাদেশকে নিয়ে যা বললেন মোহাম্মদ আশরাফুল

তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোঃ আশরাফুল মনে করেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ দলের জন্য স্মরণীয় হয়ে থাকবে। স্মরণীয় বলতে এখানে তিনি সেমিফাইনালের খেলার কথা বলেননি। বলেছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এক বা একাধিক ম্যাচে জয়লাভ করবে টিম বাংলাদেশ।

সম্প্রতি সময় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ আশরাফুল বলেন, “যত বিশ্বকাপ গেছে এবার বাংলাদেশের সবচেয়ে বেশি অর্জনের তথা স্মরণীয় একটি হতে যাচ্ছে”।

“সেমিফাইনালে যেতে পারব কি না, এখনই বলা যাচ্ছে না। বিশ্বকাপের মূলপর্বে এখন পর্যন্ত আমাদের একটামাত্র জয়–ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এবার একটা সম্ভাবনা আছে, আশা করি দুইটা ম্যাচে জয় পাব, ইনশাআল্লাহ। ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা ছাড়াও আমাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে। দুটি ম্যাচ অন্তত জয়ের আশা রাখি”।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ