ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন বাটলার
বর্তমানে উড়ন্ত ফর্মে রয়েছে ইংল্যান্ড দল। কেননা বিশ্বকাপের আগে আয়োজক দেশ অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছে তারা। সবমিলিয়ে এবারের বিশ্বকাপে নিজেদের ফেবারিট হিসেবেই দেখছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তার মতে, এবারের বিশ্বকাপ জয়ের জন্য যা দরকার, সবই তাদের রয়েছে।
প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাটলার বলেন, ‘আমরা একটি ভালো অবস্থানে রয়েছি। শেষ ১০ ম্যাচে আমরা খুব ভালো একটি সময় পার করেছি, দারুণ কিছু ম্যাচ খেলেছি। আমি মনে করি এবারের আসরের জন্য আমরা খুব ভালোভাবে প্রস্তুত।’
সঙ্গে যোগ করেন, ‘আমার মতে আমরা এবারের আসরে একটি ভয়ংকর দল। আমাদের দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, তারা চাইলেই নিজেদের মত করে ম্যাচ বের করে নিয়ে আসতে পারবে। আর এই জিনিসটাই টি-টোয়েন্টি ফরম্যাটে খুব গুরুত্বপূর্ণ।’
এদিকে এবারের বিশ্বকাপ জিতলে পরপর দুইবার বিশ্বকাপ নিজেদের করে নেয়ার সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ার সামনে। তারা নিজেদের মাঠের সুবিধা পাবে বলেই ধারণা করছেন বাটলার।
এ বিষয়ে বাটলার বলেন, ‘অস্ট্রেলিয়া বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং নিজেদের দেশে বিশ্বকাপ জয়ের জন্য ফেবারিট। তবে তাদের উচিত হবে না ইংল্যান্ড দলকে হালকাভাবে নেওয়া। ইংল্যান্ডের নতুন এই দল সাদা বলে খুবই ভয়ংকর।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা