ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নতুন বিপদ

২০২২ অক্টোবর ২২ ১৪:৪৪:১৭

টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নতুন বিপদ

গত বুধবার বাংলাদেশের দ্বিতীয় অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে টসই হতে পারেনি বৃষ্টির জন্য। সেদিন দলের কয়েকজন মাঠে এসে ইনডোরে কিছুটা কসরত করে যান। বাকিরা ছিলেন হোটেলেই। দুটি প্রস্তুতি ম্যাচ শেষেও আইসিসি সূচি অনুযায়ী এই শহরে আরও দুটি দিন থেকে যেতে হয় বাংলাদেশ দলকে। তাতে আপত্তি খুব একটা ছিল না দল থেকে। কারণ, অ্যালান বোর্ডার মাঠের সুযোগ-সুবিধা বিশ্বের সেরাগুলোর একটি।

সেখানে বৃহস্পতিবার তিন ঘণ্টার নিবিড় অনুশীলন সেশনও করে বাংলাদেশ। কিন্তু শুক্রবার বৃষ্টিতে বিপত্তি আবার। চাইলে অ্যালান বোর্ডার মাঠ লাগোয়া ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ইনডোরে ব্যাটিং-বোলিং করা যেত। তবে স্রেফ কাজ চালানোর অনুশীলনের জন্য আর এ দিন মাঠে আসেনি দল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ