ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
‘অংশগ্রহণ করতে আসিনি, ম্যাচ জিততে এসেছি’-আফগানিস্তান
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ড এবং নামিবিয়াকে হারালেও গ্রুপ পর্বে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল তারা। তবে এবারের বিশ্বকাপ নিয়ে বেশ আশাবাদী জোনাথান ট্রট। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে আফগানিস্তানের ব্যাটিং কোচ জানালেন, তারা অংশগ্রহণ করতে আসেনিং বরং ম্যাচ জিততে চান।
ট্রট বলেন, ‘আশা করি, আমাদেরকে এখন কেবল বিপজ্জনক নয়, এমন দল হিসেবে দেখা হয় যারা প্রতিদ্বন্দিতা করে পরের ধাপে যাওয়ার ধারাবাহিকতা দেখায়। আমরা এখানে শুধু অংশগ্রহণ করতে আসিনি, ম্যাচ জিততে এসেছি।’
আফগানিস্তান যেন স্পিনারদের কারখানা হয়ে উঠছে। অস্ট্রেলিয়া বিশ্বকাপে প্রতি ম্যাচেই দেখা যাবে রশিদ, নবি এবং মুজিবের মতো স্পিনত্রয়ীকে। তাদের তিনজনেরই বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা থাকায় বাড়তি সুবিধাও পাবে আফগানিস্তান। তাদের বেশির ভাগ ম্যাচ জেতাতে বড় ভূমিকা রাখেন তারা তিনজন।
যদিও আফগানিস্তানকে শুধু বোলিং নির্ভর দল মানতে নারাজ ট্রট। রহমানুল্লাহ গুরবাজ-হজরতউল্লাহ জাজাইদের নিয়ে গড়া ব্যাটিং লাইন আপে আস্থা রাখছেন ইংল্যান্ডের সাবেক এই ব্যাটার। আফগানদের ব্যাটিং গুরু মনে করেন, গুরবাজরা সবার নজর কাড়বে এবং অনেক ম্যাচ জেতাবে।
ট্রট বলেন, ‘হ্যাঁ! অবশ্যই (যথেষ্ট ব্যাটসম্যান রয়েছে)। ভালো একটা ভিত গড়ে দেওয়ার জন্য ওপেনারদের দিকে তাকিয়ে আছি। এরপর তিন নম্বরে ইব্রাহিম আছে। এছাড়া আমাদের বেশ কয়েকজন তরুণ রোমাঞ্চকর খেলোয়াড় রয়েছে। তারা নবি, রশিদ বা মুজিবের মতো পরিচিত নাম নয়; তবে তাদের সম্ভাবনা রয়েছে। আশা করি, তারা সবার নজর কাড়বে এবং আমাদের অনেক ম্যাচ জেতাবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা