ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
সাকিব নয়, টি-২০ তে বাংলাদেশের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা
দল হিসেবে ভালো করতে না পারলেও ব্যক্তিগতভাবে নিজেকে মেলে ধরার সুযোগ থাকছে লিটনের সামনে। টি-টোয়েন্টিতে নিজেকে প্রমাণের জন্য অস্ট্রেলিয়া বিশ্বকাপ লিটনের জন্য হতে পারে ভবিষ্যত ভাগ্য পরিবর্তনের। দারুণ সব শটে সমর্থকদের মন জয় করা লিটনকে নিয়ে এই বিশ্বকাপে বাজ ধরছেন হার্শা ভোগলে।
লিটনকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা ক্রিকেটার আখ্যা দিয়ে ক্রিকবাজের প্লেয়ার টু ওয়াচ আউট ভিডিওতে হার্শা বলেন, ‘সত্যিকার্থে আমি বিশ্বাস করি এখন টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা খেলোয়াড় লিটন দাস।‘
ক্যারিয়ারের বেশিরভাগ সময় টি-টোয়েন্টিতে ওপেন করলেও আরব আমিরাত সফর থেকে তিন বা চারে ব্যাটিং করছেন লিটন। নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজেও ওপেনিংয়ে দেখা যায়নি তাকে। বিশ্বকাপের মঞ্চে তিনে ব্যাটিং করতে দেখা যাবে লিটনকে, এটা প্রায় নিশ্চিত। তবে তাকে কেন তার জায়গা থেকে সরিয়ে দেয়া হয়েছে সেটা বুঝতে পারছেন না হার্শা।
তিনি বলেন, ‘আমি ভাবতে পারছি না কেন তারা লিটনকে তার পজিশন থেকে নিচে নামিয়ে দিলো। টপ অর্ডার থেকে কেন অন্য কোথাও সরিয়ে নেয়া হলো? সে তো টি-টোয়েন্টির সেরা ব্যাটার। বাংলাদেশ থেকে আমি লিটন দাসকে বেছে নেবো।’
পরিসংখ্যান বা অর্জনে বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। কদিন আগে মোহাম্মদ নবিকে টপকে টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি। তবে টি-টোয়েন্টিতে সাকিব আগের জায়গায় নেই বলে মনে করেন হার্শা।
তিনি বলেন, ‘আমি কিভাবে সাকিবের নাম ম্যানশন না করি। আমি সবসময় আমার দলে সাকিবকে রাখি। আমার মনে হয় টি-টোয়েন্টিতে আপনি যখন সাকিবের কথা বলবেন তখন আপনাকে দেখতে হবে সে কিভাবে ব্যাটিং করে, ইনজুরি, ভ্রমণ এবং সে কতটা ম্যাচ খেলছে। আমার মনে হয় না ১২-১৪ মাস আগে সাকিব যেমন ছিল এখন তেমন আছে। ১২ বা ১৪ বা ২০ মাস আগে হলে আমি নিশ্চিতভাবে ভুল প্রমাণিত হতাম।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE