ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

অবাক ক্রিকেট বিশ্বঃ সুপার টুয়েলভে ওঠা ডাচরা দেশে ফেরার টিকিট আগেই কেটে রেখেছিল

২০২২ অক্টোবর ২১ ১৯:৪১:১১

অবাক ক্রিকেট বিশ্বঃ সুপার টুয়েলভে ওঠা ডাচরা দেশে ফেরার টিকিট আগেই কেটে রেখেছিল

আরব আমিরাতের ৩ উইকেটের ওই জয়ে নামিবিয়া বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে। গ্রুপ 'এ' থেকে সুপার টুয়েলভ নিশ্চিত হয়ে যায় নেদারল্যান্ডসের। আগেই নিশ্চিত করেছিল শ্রীলঙ্কা। বৃহস্পতিবার শ্রীলঙ্কার কাছে ১৬ রানে হেরে বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে পড়ার পথেই ছিল নেদারল্যান্ডস। তাদের আত্মবিশ্বাস এতটাই কম ছিল যে, বিমানের টিকিটও কাটা হয়ে গিয়েছিল!

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট 'ক্রিকইনফো' জানিয়েছে, আজ শুক্রবার সকালে নেদারল্যান্ডসগামী বিমানে চড়ার পরিকল্পনা করছিলেন এডওয়ার্ডসরা। কিন্তু আরব আমিরাতের অবিশ্বাস্য জয়ে সেই ফ্লাইট বাতিল করতে হয়েছে। দেশে ফেরার বদলে ডাচরা যাচ্ছে হোবার্টে। কারণ সুপার টুয়েলভে ওঠায় আগামী ৬ নভেম্বর পর্যন্ত তো তারা অস্ট্রেলিয়াতেই থাকছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ