ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

কাতার বিশ্বকাপে শুধু মাত্র একটি দলের খেলা দেখবেন তামিম

২০২২ অক্টোবর ২১ ১৫:৪৮:২১

কাতার বিশ্বকাপে শুধু মাত্র একটি দলের খেলা দেখবেন তামিম

দেশসেরা এই ব্যাটার তার প্রিয় দল ব্রাজিলের ম্যাচের টিকিট পেয়েছেন। আগামী ২৫ নভেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ব্রাজিল বনাম সার্বিয়া ম্যাচের দুটি টিকিট পেয়েছেন তিনি।

শুক্রবার (২১ অক্টোবর) তামিম তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের স্টোরিতে সেই টিকিটের ছবি শেয়ার করেন। সেখানে তিনি ফাহাদ করিম নামে একজনকে টিকিটের জন্য ধন্যবাদ জানান।

কাতার বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদস্য দেশগুলো নির্দিষ্ট সংখ্যক টিকিট দেওয়া হয়। বাফুফেও এবার ফিফার কাছ থেকে ২৯০ টি টিকিট পেয়েছিল।

সেই টিকিট সুষ্ঠুভাবে বন্টনের জন্য একটি আলাদা কমিটি গঠন করে বাফুফে। সেই কমিটি নানা বিষয় পর্যালোচনা করে টিকিট গ্রহীতাদের নাম চুড়ান্ত করে এবং গত শনিবার (১৫ অক্টোবর) কাতার থেকে বিশ্বকাপের টিকিট গ্রহণ করেছে।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ শিরোপা জয়ের মিশনে নামবে নেইমার জুনিয়ররা। গ্রুপ পর্বে কোচ তিতের শিষ্যরা ২৫ নভেম্বর সার্বিয়া, ২৮ নভেম্বর সুইজারল্যান্ড ও ৩ ডিসেম্বর ক্যামেরুনের মোকাবেলা করবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ