ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
২০২২ বিশ্বকাপ শেষ হাওয়ার আগেই ২০২৪ বিশ্বকাপ নিয়ে নতুন ঘোষণা দিলেন ওয়ার্নার
টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে ক্রিকেটও চালিয়ে যেতে চান ওয়ার্নার। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে নজর রাখছেন তিনি। তবে এই দুই ফরম্যাট খেললেও টেস্ট নিয়ে এখনও পরিকল্পনা করেননি অস্ট্রেলিয়ার এই সাবেক সহ-অধিনায়ক।
টেস্ট ক্রিকেট থেকে তিনি কবে অবসর নেবেন, সে ভাবনা আপাতত আগামী বছরের জন্য তুলে রেখেছেন ওয়ার্নার। সম্প্রতি অস্ট্রেলিয়ার গণমাধ্যম ‘সিডনি মর্নিং হেরাল্ড’কে নিজের ভাবনার কথা জানিয়েছেন এই ওপেনার।
ওয়ার্নার বলেন, ‘আমি টি–টোয়েন্টি খেলে যাব। ২০২৪ বিশ্বকাপে খেলার চেষ্টা করব। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপেও খেলতে চাই। এখন দেখব টেস্ট ক্রিকেট কতটা খেলতে পারি। এই গ্রীষ্মের পুরোটাজুড়েই বিষয়টি ভেবে দেখব। টেস্ট ক্রিকেটসহ তিন সংস্করণ চালিয়ে যেতে পারব কি না, সেটি তারপরই দেখা যাবে।’
তিন সংস্করণে সমানতালে খেলে যেতে হলে ফিটনেস নিয়ে বাড়তিভাবে সতর্ক থাকতে হবে, এটাও মাথায় আছে ওয়ার্নারের। আপাতত স্কিলের (দক্ষতা) চাইতে ফিটনেসেই বেশি নজর দিচ্ছেন এই ওপেনার।
তিনি আরও বলেন, ‘এখন আর নিজের দক্ষতা নিয়ে বেশি কাজ করি না। ফিটনেস নিয়েই বেশি কাজ করি, যেন মাঠে ক্ষিপ্র থাকতে পারি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দীর্ঘদিন খেলার মাঠে থাকতে পারা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তিন সংস্করণেই খেলতে চাইলে ফিট থাকতে হবে। আমি এটা করতে পেরেছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা