ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
প্রতিপক্ষ নয়, টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বাংলাদেশের বড় সমসসা অন্যকিছু
ওয়াইড লং অনে সীমানা ৮২ মিটার। উল্টোদিকে সোজাসুজি একদিকে সীমানা ৭০ মিটার, আরেক দিকে ৫৯ মিটার। এত বড় মাঠই এখন বাংলাদেশের জন্য বড় দুর্ভাবনার।
টি-টোয়েন্টির পাওয়ার হিটিংয়ে বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে। পেশির জোর কিংবা বড় শটে বাংলাদেশি ব্যাটারদের দুর্বলতা চিরন্তন। এছাড়া ফিল্ডিংও ইদানিং খারাপ হচ্ছে। বড় মাঠে ফিল্ডিং করতেও প্রচুর ছোটাছুটি করতে হবে। একেকজনকে অনেকটা জাগায় কাভার করতে হবে। পাওয়ার হিটিংয়ে দুর্বল দলগুলোর জন্য রান নেওয়ার বড় সুযোগ গ্যাপে বল পাঠিয়ে রানিং বিটুইন দ্য উইকেট। কিন্তু উভয় ক্ষেত্রেই বাংলাদেশি ব্যাটাররা খুবই দুর্বল।বাংলাদেশের টি-টোয়েন্টির টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম কিন্তু উল্টোটাই ভাবছেন। তিনি আজ বৃহস্পতিবার বলেছেন, '(বড় মাঠ) আমাদের সহায়তাই করবে। কারণ আমাদের ব্যাটসম্যানরা পছন্দ করে বলের গতি কাজে লাগাতে। আমরা পাওয়ার হিটার নই, বলের গতির ওপর নির্ভর করি। বড় সীমানা তাই ব্যাটসম্যানদের সহায়তা করবে, যদি তারা সঠিক পকেটে বল ঠেলতে পারে এবং রানিং বিটুউন দা উইকেট ভালো হয়। এটা নিয়ে আমরা কাজ করছি, ফিল্ডিং পজিশন অনুযায়ী জায়গামতো বল ঠেলে দ্রুত দৌড়ানো এবং সুযোগমতো বাউন্ডারি আদায় করা। সঠিক গতিটা ধরতে পারলে আমরা ভালো করব।'
শ্রীরামের কথায় সেই দুটি শর্তই থাকছে, যেসব জায়গায় বাংলাদেশ দুর্বল- 'সঠিক পকেটে বল পাঠানো' এবং দ্রুত দৌড়ানো। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হরেক সমস্যার মাঝে এই দুটিও অন্যতম। এসব সমস্যা মোকাবেলা করতে শারিরীক ফিটনেসেরও প্রয়োজন আছে। যে ফিটনেসের দিক দিয়ে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটার বরাবরই দুর্বল। পরের দুই ম্যাচের ভেন্যু সিডনি আর অ্যাডিলেডের মাঠ আরও বড়। সরাসরি সুপার টুয়েলভে ওঠা টাইগারদের জন্য তাই কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা