ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপে আফগানিস্তানকে নিয়ে ইংল্যান্ডের নতুন পরিকল্পনা
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এবারের সীমিত ওভারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবেই খেলতে নামছে ইংল্যান্ড। এরই মধ্যে প্রথম পর্বে নামিবিয়া ও স্কটল্যান্ডের মতো দলগুলোও দারুণ খেলছে। তাদের দেখেই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মঈন।
তিনি বলেন, ‘শনিবার আফগানিস্তানের বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ এবং আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। আমরা এরই মধ্যে দেখেছি শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে নামিবিয়া, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে স্কটল্যান্ড। যে কেউ যে কাউকে হারিয়ে দিতে পারে। আমাদের খেলায় পূর্ণ মনোযোগ রাখতে হবে এবং এটি এমন একটি টুর্নামেন্ট যেখানে নিজেদের সেরাটা না দিতে পারলে মাশুল দিতে হবে।‘
টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দারুণ শুরু পেয়েছিল ইংল্যান্ড। এরপর তারা ধারাবাহিকভাবে ভালো খেলে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে শিরোপা অধরাই থেকে যায় ইংলিশদের।
এবারও তারা ভালোভাবে আসর শুরু করতে চায়। নিজেদের লক্ষ্য নিয়ে মঈন বলেন, ‘এরকম সীমিত ওভারের ক্রিকেটে আপনি কাউকেই হালকাভাবে দেখতে পারেন না। গত বছর আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দারুণ শুরু পেয়েছিলাম। এবারও আমরা এমনই শুরু চাই।‘
আফগানিস্তান দলে রশিদ খানের মতো বিশ্বমানের স্পিনার রয়েছেন। সেই সঙ্গে আরও কয়েকজন ম্যাচ উইনার রয়েছেন। ম্যাচ শুরুর আগে প্রতিপক্ষ দলের ভুয়সী প্রশংসা করেছেন মঈন। তিনি জানিয়েছেন আফগানদের বিপক্ষে লড়াইয়ের জন্য তৈরি তাদের দল।
মঈন বলেন, ‘রশিদ খান একজন বিশ্বমানের ক্রিকেটার। তাদের বেশ কয়েকজন সম্ভাবনাময় ম্যাচ উইনার আছে এবং শনিবার দুই দলই লড়াইয়ের জন্য নামবে।‘
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা