ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
এবার রেগে মেগে সাংবাদিকদের উপর উল্টো যে প্রশ্ন করে বসলেন শ্রীরাম
মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্তকে নিয়ে চেষ্টা করা হয়েছে। যদিও এই তত্ত্ব তেমন সাফল্য পায়নি। বিশ্বকাপের আগমুহূর্তে সৌম্য সরকারকেও ওপেনিংয়ে ট্রাই করেছেন শ্রীরাম।
সৌম্যর আগেও ওপেন করার অভিজ্ঞতা আছে। শ্রীরামের নাকি সৌম্যর ব্যাটিং স্টাইল পছন্দও হয়েছে। তবে বিশ্বকাপে বাংলাদেশ দলের ওপেনিং জুটি কী হবে, সেটি এখনও জানেন না সমর্থকরা। মূল মঞ্চে গিয়ে কি আরও পরীক্ষা-নিরীক্ষা করবেন শ্রীরাম? ওপেনিং নিয়ে কেন এত টানাহেঁচড়া, এমন প্রশ্ন অনেকের।
তবে এসব প্রশ্নকে অবান্তর মনে করছেন শ্রীরাম। তিনি বরং উল্টো প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ওপেনিং নিয়ে এত বেশি মাথাব্যথা কেন? দলের প্রয়োজনে ওপেনিং বদলানো হতেই পারে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রীরাম বলেন, ‘কেন আপনি ফিক্সড ওপেনারে পড়ে আছেন? আমি আগেও বলেছি, বাংলাদেশকে একটি দল হিসেবে দেখতে হবে। কেন আপনারা ওপেনার নিয়ে এত ভাবছেন, আমি এই প্রশ্নটার মানেই বুঝছি না।’
শ্রীরাম যোগ করেন, ‘আমাদের বাংলাদেশকে একটি দল হিসেবে দেখতে হবে। আমাদের শিখতে হবে কিভাবে ম্যাচ জেতা যায়। আমাদের চেষ্টা করতে হবে ম্যাচের দ্বিতীয় ভাগ জিততে, মানে কিনা ইনিংসের শেষ দশ ওভার ব্যাট হাতে কিংবা বল নিয়ে।’
টি-টোয়েন্টির মতো ফরম্যাটে ব্যাটিং অর্ডার ফিক্সড রাখার কোনো মানে দেখছেন না বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা দল হিসেবে যত খেলব, তত বেশি সবাই তাদের ভূমিকা সম্পর্কে বুঝতে পারবে। আমার মনে হয় আমাদের ফ্লেক্সিবল হতে হবে। টি-টোয়েন্টিতে কিভাবে আপনি ব্যাটিং অর্ডার ফিক্সড রাখবেন?
আফগানিস্তানের অফস্পিনার মুজিব উর রহমানের প্রসঙ্গ টেনে শ্রীরাম বলেন, ‘আপনাকে বদলাতে হবেই। ধরুন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে মুজিবের বিপক্ষে খেলতে হচ্ছে, তখন আপনি দুজন বাঁহাতি রাখতে পারবেন না। কমপক্ষে একজন ডানহাতি থাকতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা