ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
জেনে নিন বিশ্বকাপে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যারা
বিশ্বকাপের মূল পর্বের সূচি অনুযায়ী ২৪ অক্টোবর মাঠে নামবে সাকিব আল হাসানের দল। হোবার্টে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে খেলাটি। তবে প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের থেকে কোন দুই দল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে সেটি নিশ্চিত না হওয়ায় সূচিতে বাংলাদেশের প্রতিপক্ষের নাম ছিল না।
তবে সেখানে লেখা ছিল প্রথম রাউন্ডের গ্রুপ ‘এ’-এর রানার্সআপ দল খেলবে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে। আজ ‘এ’ গ্রুপের দুই দল নিশ্চিত হওয়ায় জানা গেছে বাংলাদেশ এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে।
আজ দিনের প্রথম খেলায় নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে সবার আগে মূল পর্বের টিকিট নিশ্চিত করে শ্রীলঙ্কা। ৪ পয়েন্ট এবং নেট রান রেটে সবার উপরে থাকায় ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে মূল পর্বে জায়গা করে নেয় লঙ্কানরা।
সুপার টুয়েলভ পর্বে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের গ্রুপে খেলবে দাসুন শানাকার দল। এদিকে লঙ্কানদের বিপক্ষে হারলেও ৪ পয়েন্ট ছিল নেদারল্যান্ডসের নামের পাশে। তবে নেট রান রেট কম থাকায় নামিবিয়ার ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হয়েছিল ডাচদের।
আজ দিনের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে এরাসমাসের দল হারালেও বাদ পড়ে যেত ডাচরা। সেক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অস্ট্রেলিয়ার গ্রুপে সুপার টুয়েলভে জায়গা করে নিত নামিবিয়া। তবে দলটি হেরে যাওয়ায় বিশ্বকাপ থেকেই বাদ পড়ে যায় তারা।
অন্যদিকে গ্রুপ রানার্সআপ হয়ে সুপার টুয়েলভে বাংলাদেশের গ্রুপে জায়গা করে নেয় নেদারল্যান্ডসরা। আর তাতে বাংলাদেশের বিপক্ষেই সুপার টুয়েলভ পর্বে প্রথম ম্যাচে মাঠে নামবে ম্যাক্স ও’ডোড, টম কুপাররা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE