ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
বর্তমানে পাকিস্তানের সেরা গতিশীল ফার্স্ট বোলারকে দলে নিল রংপুর রাইডার্স
চার দলে নিশ্চিত হয়েছে ১৫ জন বিদেশী ক্রিকেটার। যাদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে মাশরাফি বিন মোর্তোজার সিলেট স্ট্রাইকার্স। মাশরাফি ছাড়াও এবার সিলেট তাদের দলে নিশ্চিত করেছে মোহাম্মদ আমির (পাকিস্তান), ধনাঞ্জয়া ডি সিলভা (শ্রীলংকা), কামিন্দু মেন্ডিস, (শ্রীলংকা), থিসারা পেরেরাকে।
তবে জানা গেছে পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজমকেও দলে দিতে আগ্রহ দেখিয়েছে সিলেট স্ট্রাইকার্স। যদিও এই ব্যাপারে এখনো অফিশিয়াল কোন তথ্য হাতে পায়নি বাংলাওয়াশ ক্রিকেট।
এছাড়াও রংপুর রাইডার্স তাদের দলে টেনেছে পাঁচজন ক্রিকেটারকে। এদের মধ্যে পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে গতকাল নিশ্চিত করে রংপুর রাইডার্স। আজ তারা নিশ্চিত করেছে হ্যারিস রোফকে।
জানা গেছে শোয়েব মালিক (পাকিস্তান), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), পাথুম নিশাঙ্কা (শ্রীলংকা), জেফ্রি ভ্যান্ডার্সিকে দলে নিয়েছে রংপুর।
এখনো কোন ক্রিকেটার নিশ্চিত না করলেও জানা গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের দলে নিতে যাচ্ছে বর্তমান সময়ের সেরা ফার্স্ট বোলার শাহিন-শা আফ্রীদি, মোহাম্মদ রেজওয়ান ও হাসান আলীকে
তবে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যান ক্রিস গেইলকে দলে নিয়েছে ফরচুন বরিশাল। এছাড়াও কিছুদিন আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা ওয়েস্ট ইন্ডিজের আরেক ক্রিকেট দানব রাকিম কর্নওয়ালকে দলে নিয়েছে ফরচুন।
জানা গেছে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানের সাথে তিন বছরের জন্য চুক্তি করেছে ফরচুন বরিশাল। তবে এখনো পর্যন্ত ঢাকা, খুলনা এবং চট্টগ্রাম দলের কোন ক্রিকেটারের নাম জানা যায়নি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : শাহিন-শা আফ্রীদি (পাকিস্তান), মোহাম্মদ রেজওয়ান (পাকিস্তান), হাসান আলী (পাকিস্তান)
সিলেট স্ট্রাইকার্স: মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আমির (পাকিস্তান), ধনাঞ্জয়া ডি সিলভা (শ্রীলংকা), কামিন্দু মেন্ডিস, (শ্রীলংকা), থিসারা পেরেরা (শ্রীলংকা), বাবর আজম (পাকিস্তান) এখনো চূড়ান্ত নয়
রংপুর রাইডার্স : মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান), শোয়েব মালিক (পাকিস্তান), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), পাথুম নিশাঙ্কা (শ্রীলংকা), জেফ্রি ভ্যান্ডার্সি (শ্রীলংকা)
ফরচুন বরিশাল : সাকিব আল হাসান, ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), রাকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ),
বিপিএলের সাতটি দলের চূড়ান্ত তালিকা : বরিশাল (ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড), ঢাকা (প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড), সিলেট (ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড), রংপুর রাইডার্স (টগি স্পোর্টস লিমিটেড), চট্টগ্রাম, (আখতার গ্রুপের ডেল্টা স্পোর্টস লিমিটেড), কুমিল্লা (কুমিল্লা লিজেন্ডস লিমিটেড)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা