ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে জায়গা পাচ্ছেন না তারকা ব্যাটার
অস্ট্রেলিয়ার হয়ে গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে খেলেছিলেন ২৭ বলে ৫৪ রানের ইনিংস। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ৪২ আর ইংল্যান্ডের সঙ্গে খেলেন ২৩ বলে ৪০ রানের আরো দুটি বিস্ফোরক ইনিংস। মিডল অর্ডারে ডেভিড যেখানে আলো ছড়াচ্ছেন, সেখানে নিষ্প্রভ স্টিভেন স্মিথ। সাবেক এই অধিনায়কের সর্বশেষ চার ইনিংস ৮, ৯, ১৭ ও ৭*। তাই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের একাদশে স্মিথ থাকছেন না বলে নিশ্চিত করলেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি।
স্মিথের জায়গায় টিম ম্যানেজমেন্টের পছন্দ ডেভিড। বেইল বলেন, ‘আমাদের দলের ১৫ জনেরই অবদান রাখার সুযোগ আছে। মনে হয় না স্মিথের সেই সুযোগ আছে (কিউইদের বিপক্ষে একাদশে)। টিম ডেভিড খুব ভালো খেলছে। তবে বিশ্বকাপের কোনো একপর্যায়ে অবশ্যই খেলবে স্মিথ।’
ঘাড়ে ব্যথার জন্য ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি খেলেননি ডেভিড ওয়ার্নার। অলরাউন্ডার মিচেল মার্শও বল করছেন না দীর্ঘদিন। এই দুজনকে নিয়ে অবশ্য শঙ্কা নেই বেইলির, ‘বিশ্বকাপ জিততে অলরাউন্ডারের ভূমিকা গুরুত্বপূর্ণ। মার্শ জানে সেটা। নেটে ২০-৩০টি বল করছে নিয়মিত। আর ওয়ার্নারকে নিয়ে কোনো শঙ্কা নেই। পুরো ফিট হয়ে প্রথম ম্যাচ থেকে খেলবে ও।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা