ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
ভারত বাংলাদেশ সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা
বিসিবির প্রকাশিত সূচি তালিকায় দেখা যায় ৩০ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করে এক ডিসেম্বর ঢাকায় পা রাখবে রোহিত শর্মার দল। এরপর চার ডিসেম্বর মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ডিসেম্বরের ৭ তারিখ মিরপুরে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলবে ভারত ও বাংলাদেশ। মিরপুরেই ১০ ডিসেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডে দিয়ে শেষ হবে ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে দুই টেস্টের প্রথম ম্যাচ খেলতে যাবে দুই দল।
১৪ ডিসেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত সাগরিকায় চলবে প্রথম টেস্ট ম্যাচ। এরপর ঢাকায় ফিরে এসে ২২ ডিসেম্বর মিরপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচে মাঠে নামবে ভারত ও বাংলাদেশ। ২৬ তারিখ দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে ২৭ ডিসেম্বর বাংলাদেশ থেকে বিদায় নিবে ভারতীয় দল।
সর্বশেষ ২০১৫ বিশ্বকাপের পর ভারত জাতীয় দল বাংলাদেশ সফরে আসে। ওই সিরিজে একমাত্র টেস্ট ম্যাচ বৃষ্টির কারণে ড্র হলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ জিতিয়ে নেয় বাংলাদেশ দল। এরপর ২০১৭ ও ২০১৯ সালে বাংলাদেশ দুইবার ভারত সফরে গেলেও বাংলাদেশে আর আসা হয়নি ভারতীয় জাতীয় দলের।
পূর্ণাঙ্গ সূচি
১ ডিসেম্বর, ২০২২: ভারতীয় দলের বাংলাদেশে আগমন
৪ ডিসেম্বর ২০২২: প্রথম ওয়ানডে, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
৭ ডিসেম্বর ২০২২: দ্বিতীয় ওয়ানডে, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
১০ ডিসেম্বর ২০২২: তৃতীয় ওয়ানডে, শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর
১৪-১৮ ডিসেম্বর, ২০২২: প্রথম টেস্ট, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২২-২৬ ডিসেম্বর, ২০২২: দ্বিতীয় টেস্ট, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
২৭ ডিসেম্বর ২০২২: ভারতীয় জাতীয় দলের বাংলাদেশ ত্যাগ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা