ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

অবশেষে সাত বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারত, দেখে নিন দিনক্ষণ

২০২২ অক্টোবর ২০ ১৩:১৩:১১

অবশেষে সাত বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারত, দেখে নিন দিনক্ষণ

বিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছাবে ভারতীয় ক্রিকেট দল। সফরে তারা তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে। সফর শেষ হবে ২৬ ডিসেম্বর। ২৭ ডিসেম্বর ঢাকা থেকে দেশে ফিরে যাবেন ভারতীয় ক্রিকেটাররা।

সফর শুরু হবে ওয়ানডে দিয়ে। তিনটি ওয়ানডেই খেলা হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দুই টেস্টের প্রথমটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুরে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ