ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
নাসিরের ঝড়ো ব্যাটিংয়ে শেষ হলো ম্যাচ
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হকের মত তারকা ব্যাটাররা আগেই সাজঘরে ফিরে গিয়েছিলেন। আশার প্রদীপ হয়েছিলেন অধিনায়ক ইরফান শুক্কুর। ওয়ানডে মেজাজে ৪৮ বলে ৭ বাউন্ডারিতে ৫০ রান করে অপরাজিত ছিলেন এ উইকেটকিপার ব্যাটার।
দ্বিতীয় দিন শেষে চট্টগ্রামের রান ছিল ৬ উইকেটে ১২৬। তৃতীয় দিন সেখান থেকে মোটেই এগুতে পারেনি ইরফান শুক্কুরের দল। ১৯৯ রানে শেষ হয়েছে ইনিংস। ফলে জিততে রংপুরের দরকার পড় ১০৪ রানের।
নাসির হোসেন আর তানবির হায়দার জ্বলে উঠলে বেশ সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আকবর আলীর দল। তারা চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৭৪ রান তুলে রংপুরকে জিতিয়ে দেন। নাসির হোসেন ৪৪ বলে ২ ছক্কা ও ৭ বাউন্ডারিতে ৪৫ রানের ঝড়ো ইনিংস উপহার দিয়ে দল জিতিয়ে সাজঘরে ফেরেন। আর তানবির হায়দারের ব্যাট থেকে আসে ৫৪ বলে ৩৬ রানের হার না মানা ইনিংস।
চট্টগ্রাম প্রথম ইনিংস: ১২৬/১০, ৫০ ওভার ও দ্বিতীয় ইনিংসে: ১৯৯/১০, ৫৯ ওভার (তামিম ২১, জয় ৭, সাব্বির ১৩, মুমিনুল ২২, ইরফান শুক্কুর ৬৭, শামীম পাটোয়ারি ৪, হাসান মুরাদ ৫, নাইম হাসান ১, ইয়াসিন আরাফাত ৩২, আহমেদ শরীফ ২১*; মুকিদুল ৩/৪১, আলাউদ্দীন বাবু ২/৪১, আরিফুল হক ২/২১, মুশফিক হাসান ও আব্দুল্লাহ আল মামুন একটি করে উইকেট।)
রংপুর প্রথম ইনিংস: ২২২/১০, ৭৩.৪ ওভার ও দ্বিতীয় ইনিংসে ১০৭/৩, ২৩.৫ ওভার (জাহিদ জাভেদ ৫, আব্দুল্লাহ আল মামুন ১৮, তানবির হায়দার ৩৬*, নাইম ইসলাম ১, নাসির হোসেন ৪৫*; নাইম হাসান ২/৪৩।)
ফল: রংপুর ৭ উইকেটে জয়ী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা