ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ ক্রিকেটে আজ আসল সত্যটা জানালেন মাশরাফি
দীর্ঘদিন ধরেই টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ব্যর্থতার কারণে নানা সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট দল। পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে বাংলাদেশ দলকে নিয়ে প্রত্যাশা ভক্তদের কাছে একদমই নগণ্য।
এমনকি এক সময় টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো লড়াই করা বাংলাদেশ দল এখন যেন পরিণত হয়ে গেছে ভাগাড়ে। এমনকি আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও হেরেছে টাইগাররা।
দলের এমন ব্যর্থতার কারণ জানতে চাইলে বাংলাদেশ জাতীয ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেনে, ব্যক্তিগত ব্যস্ততায় একটি ম্যাচও (ত্রিদেশীয় সিরিজ ও প্রস্তুতি ম্যাচ) দেখেননি তিনি।
আজ বিপিএলের দল সিলেট স্ট্রাইকার্সের লোগো উন্মোচন অনুষ্ঠানে এসেছিলেন মাশরাফি বিন মোর্তজা। এ সময় মাশরাফিকে দলটিরআইকন ক্রিকেটার হিসেবে ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাশরাফি বলেন,
“আমি ক্রিকেট ফলোর ভেতর ছিলাম না। এজন্য প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। আমি শুনেছি যে এসব কথা হচ্ছে। কিন্তু আমাকে বিশ্বাস করুন, একটা খেলাও দেখার সুযোগ হয়নি। গতকাল পর্যন্ত অত্যন্ত ব্যস্ত ছিলাম। মূল বিশ্বকাপ এখন শুরু হবে, দেখবো। তখন হয়তো কথা বলতে পারবো।”
বাংলাদেশ দল প্রসঙ্গে মাশরাফি আরও বলেন, ‘কিন্তু যে কথাগুলো হচ্ছে (ইন্টেন্ট, ইম্প্যাক্ট ক্রিকেট) অবশ্যই দলের একটা চাওয়া-পাওয়া থাকে। দল একটা ফোকাস করে আগায়। তারা কী চাচ্ছে, তারাই বলতে পারবে। এখান থেকে বলা কঠিন”।
“সাবেক ক্রিকেটার হিসেবে শুভকামনা ছিল, থাকবে। আশা করছি যা কিছু হয়েছে, এটুকু বলতে পারি বাংলাদেশ টিম টি-টোয়েন্টি খেলার ভেতর আছে। অনেকদিন ধরে খেলা যাচ্ছে। ফল আমাদের পক্ষে না আসলেও অনেকদিন ধরে খেলছে। ছোটখাটো ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ আছে।’”
বিশ্বকাপের আগে ক্রিকেটারদের মানসিকভাবে ভালো থাকাও জরুরি মনে করেন মাশরাফি, “একটা নতুন টুর্নামেন্ট শুরুর আগে আমার মনে হয় সবার মানসিকভাবে ফ্রেশ থাকা উচিত। শুরুর দিকে যদি আমরা একটা-দুইটা ম্যাচ জিতে যাই। তাহলে হয়তো মোমেন্টাম ঘুরে যাবে। টি-টোয়েন্টিতে মোমেন্টাম সবকিছু। আমাদের সক্ষমতা আছে, এখন ঠিকমতো প্রয়োগ করতে পারলে ভালো ফল হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা