ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত, এমন মন্তব্যের কড়া জবাব দিল পাকিস্তান
পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে, জয়ের মন্তব্য শুধু ভারত-পাকিস্তান নয়, এশিয়ার বিভিন্ন দেশের মধ্যেকার সম্পর্কে প্রভাব ফেলতে পারে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই মন্তব্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অধীনে থাকা দেশগুলির মধ্যে ভাঙন ধরতে পারে। ভারত যদি এশিয়া কাপ খেলতে না আসে তা হলে ২০২৩ সালে ভারতে এক দিনের বিশ্বকাপ ও ২০২৪ থেকে ২০৩১ সালের মধ্যে ভারতে হতে চলা আইসিসি প্রতিযোগিতাতে পাকিস্তান না-ও যেতে পারে।’’
পিসিবি আরও জানিয়েছে, ‘‘এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তা এই মন্তব্য করেছেন। এর যে সুদূরপ্রসারী প্রভাব হতে পারে সে বিষয়ে চিন্তা করেননি তিনি।’’
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বেশির ভাগ সদস্য দেশের সমর্থন পাওয়ার পরেই তাঁরা এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছেন বলে জানিয়েছে পিসিবি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় নিজেই। পিসিবি জানিয়েছে, ‘‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে বৈঠকে পাকিস্তান এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিল সেই বৈঠকে সভাপতিত্ব করার পরেও জয়ের এই মন্তব্য দায়িত্বজ্ঞানহীন। যে আদর্শ নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল তৈরি করা হয়েছিল, সেই আদর্শের পরিপন্থী এই মন্তব্য।’’
এই পরিস্থিতিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে হস্তক্ষেপ করার আবেদন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা বলেছে, ‘‘এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে অনুরোধ করছি একটি বৈঠক ডাকার। সেখানে এই বিষয়ে আলোচনা করে একটি সিদ্ধান্ত নিতে হবে।’’
মঙ্গলবার এশিয়া কাপ নিয়ে জয় বলেছেন, ‘‘আমরা পাকিস্তানে খেলতে যাব না। বরং এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হতে পারে। পাকিস্তানে দল যাবে কি না সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটা নিয়ে আমরা কোনও মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।’’ তাঁর এই মন্তব্যে ক্ষোভ তৈরি হয়েছে পাকিস্তানের ক্রিকেট মহলে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা