ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

ব্রেকিং নিউজঃ শাহীন আফ্রিদির ইয়র্কারে হাসপাতালে গুরবাজ

২০২২ অক্টোবর ১৯ ১৬:২১:৪১

ব্রেকিং নিউজঃ শাহীন আফ্রিদির ইয়র্কারে হাসপাতালে গুরবাজ

তার বলে আঘাত পেয়ে হাসপাতালে যেতে হলো আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজকে। আজ বুধবার পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমেছিল আফগানিস্তান।

এদিকে পর পর দুই ওভারে দু’টি উইকেট তুলে নেন শাহিন। দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং হজরতুল্লাহ জাজাইকে ফিরিয়ে দেন তিনি। তবে এদিন শাহিনের বলে চোট পেয়েছেন গুরবাজ। তরুণ পেসারের ইয়র্কার সরাসরি গিয়ে লাগে গুরবাজের বাম পায়ে, মাঠেই ব্যথায় কাতরাতে থাকেন গুরবাজ। কিছু সময়ের জন্য খেলাও বন্ধ রাখা হয়।

মাঠে আফগানিস্তানের ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দিলেও অবস্থার পরিবর্তন হয়নি। গুরবাজকে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে অন্য এক ক্রিকেটারের কাঁধে ভর করে। সংবাদমাধ্যম জানিয়েছে, ম্যাচ চলার সময়ই গুরবাজের বাম পা স্ক্যান করাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে গুরবাজের পর আফগানিস্তানের আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাইকেও আউট করেছেন আফ্রিদি।

প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করে দুই ওপেনার দ্রুত ফিরলেও মোহাম্মদ নবী ও উসমান গণির ব্যাটিংয়ে ১৫৪ রান তুলেছে আফগানিস্তান। ৩৭ বলে ৫১ রানে নবী ও উসমান গণি ২০ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। ৮২ রানে ৬ উইকেট হারানোর পর এই দুই ব্যাটসম্যানের ৭২ রানের অবিচ্ছিন্ন জুটিতেই লড়াই করার মতো সংগ্রহ পান রশিদ খানরা। পাকিস্তানের হয়ে ২৯ রানে ২ উইকেট নেন আফ্রিদি।

উল্লেখ্য, বৃষ্টির জন্য খেলাটি পরিত্যক্ত হয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ