ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
টি-২০ বিশ্বকাপে চমক দেখালো আয়ারল্যান্ড
সেখান থেকে কার্টিস ক্যামফার ও জর্জ ডকরেলের ১১৯ রানের অপরাজিত জুটিতে জিতেই গেল তারা। ৬ উইকেটের এই জয়ে বিশ্বকাপে আশা বাঁচিয়ে রাখলো আইরিশরা।
বুধবার (১৯ অক্টোবর) হোবার্টের বেলেরিভ ওভালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে উড়তে থাকা স্কটল্যান্ডকে মাটিতে নামিয়ে আনল আয়ারল্যান্ড।
রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ৩৭ রানে দুই ওপেনারকে হারায় আইরিশরা। এরপর লোরকার টোকার ১৭ বলে ২০ ও হ্যারি টেক্টর ১৬ বলে ১৪ রান করে ফিরলে হারের পথেই ছিল।
সেখান থেকে কার্টিস ক্যামফার ও জর্জ ডকরেলের দারুণ ব্যাটিংয়ে ৬ বল বাকি থাকতেই জয় বগলদাবা করে আয়ারল্যান্ড। আইরিশদের জয়ের নায়ক ক্যামফার ৩২ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। আর জর্জ ডকরেল করেন ২৭ বলে ৩৯ রান।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন। আগের ম্যাচে অর্ধশতক হাঁকানো জর্জ মুন্সি (১) দ্রুত বিদায় নেন। এরপর আরেক ওপেনার মাইকেল জোনসের দায়িত্বশীল ইনিংসে বড় সংগ্রহের ভিত গড়ে স্কটিশরা।
জোন্স ৫৫ বলে ৮৬ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৬ রান তুলে স্কটল্যান্ড। তার ইনিংসে ছিল ৬ চার আর ৪ ছক্কার মার। তার সাথে ম্যাথিউ ক্রস ২১ বলে ২৮, অধিনায়ক রিচি বেরিংটন ২৭ বলে ৩৭ এবং মাইকেল লিস্ক ১৩ বলে করেন অপরাজিত ১৭ রান।
আইরিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল কুর্তিস ক্যাম্ফার। ২ ওভারে ৯ রান দিয়ে তিনি নেন দুটি উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা