ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

যে কারনে বন্ধ হয়ে গেল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ

২০২২ অক্টোবর ১৯ ১৪:২৪:৫১

যে কারনে বন্ধ হয়ে গেল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ

একই দিনে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রস্তুতি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে। আর ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার প্রস্তুতি ম্যাচেও টস অনুষ্ঠিত হয়নি।

নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে ভরাডুবির পর বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছেও নাস্তানুবাদ হয়েছে সাকিবের দল। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিই নিজেদের ঝালিয়ে নেয়ার শেষ সুযোগ ছিল। সে লক্ষ্যেই বাংলাদেশ মাঠে নামার কথা ছিল সাকিব বাহিনীর। তবে বেরসিক বৃষ্টিতে ভেস্তে গেল টাইগারদের শেষ প্রস্তুতি ম্যাচ।

এদিকে সম্ভাব্য সেরা একাদশ নিয়েই এই ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তবে বৃষ্টির কবলে বাংলাদেশ দলের টিম কম্বিনেশন ঠিক করায় বেশ বেগ পেতে হবে। কারণ ব্যাটসম্যানদের বাজে পারফরম্যান্সে দুশ্চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট।

বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার।

স্ট্যান্ডবাই: শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন এবং সাব্বির রহমান

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ