ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
এবার ভারতের মত ঘুরে দাঁড়াতে পারে পাকিস্তান
বিসিসিআইয়ের এমন পদক্ষেপ স্বাভাবিকভাবেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভালোভাবে নেওয়ার কথা নয়। বার্তা সংস্থা পিটিআইয়ের এক খবরে বলা হয়েছে পিসিবিও নাকি কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। আর সেটি হচ্ছে ভারতে আগামী বছর অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেওয়া।
পিসিবির এক মুখপাত্র পিটিআইকে বলেছেন, ‘পিসিবি এখন কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে। কারণ এমন সিদ্ধান্ত শুধু এসিসি ইভেন্টকেই নয়, আইসিসির ইভেন্টকেও আর্থিক ক্ষতি ও দায়বদ্ধতার মধ্যে ফেলবে যদি পাকিস্তান ভারতে খেলতে না যায়।’
জটিলতার সৃষ্টি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার পর। জয় শাহ বোর্ডের সাধারণ সম্পাদক হওয়ার পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও সভাপতি। তিনি বলেছেন, ‘এসিসি সভাপতি হিসেবে বলতে চাই ভারত পাকিস্তানে যাবে না। তারাও এখানে আসতে পারবে না। অতীতেও দেখা গেছে এসব ক্ষেত্রে এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে হয়ে থাকে।’
দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি না হলেও বৈশ্বিক ইভেন্টে নিয়মিত দেখা হয় দেশ দুটির। তারা ২০১২ সালের পর দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। পাকিস্তান সর্বশেষ ভারত সফর করেছে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। আর ভারতও সর্বশেষ পাকিস্তান সফর করেছে ২০০৮ সালের এশিয়া কাপে।
ভারতের এমন সিদ্ধান্তের প্রভাব এখন শুধু ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেই নয়, পড়তে পারে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতেও। কারণ সর্বশেষ ইভেন্টটির আয়োজক পাকিস্তান
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা