ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রয়োগ করার দায়িত্বটা তাদের : নান্নু

২০২২ অক্টোবর ১৮ ২২:৫৩:২৫

প্রয়োগ করার দায়িত্বটা তাদের : নান্নু

যেখানে পরীক্ষা-নিরীক্ষায় ফেল করেছে প্রায় সকল ক্রিকেটার।‌ তাইতো পেছনের দিকে না তাকিয়ে নিজেদের সেরা খেলাটা বেরিয়ে আনার জন্য বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ইতিমধ্যে দলের সাথে অস্ট্রেলিয়াতে যোগ দিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়াতে সাংবাদিকদের তিনি বলেছেন, ব্যাট করতে হবে পরিকল্পনা করে। সাংবাদিকদের তিনি বলেন, “টি-টোয়েন্টি ফরম্যাটটা স্বল্প পরিসরের খেলা। এখানে নিজস্ব উন্নয়নের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের কোচরা ধারাবাহিকভাবে খেলোয়াড়দের পরামর্শ দিয়ে যাচ্ছে”।

“ব্যাটিং কোচ টানা কাজ করে যাচ্ছে কীভাবে ব্যাটিং উন্নতি করানো যায়। তারপরও সেলফ অ্যাসেসমেন্ট জরুরী, নিজেকে পরিকল্পনা করে ব্যাটিং করতে হবে। কারণ খুবই কম সময়ের খেলা তাড়াতাড়ি বল বুঝে যে কয়টা বল ভালোভাবে হিট করে আসা যায়।”

“আমার কাছে মনে হয় সেলফ অ্যাসেসমেন্ট গুরুত্বপূর্ণ। পরামর্শের দিক থেকে আমাদের হেড কোচ, ব্যাটিং কোচ যতটুকু দরকার তারা দিচ্ছে। মাঠে খেলা, প্রয়োগ করার দায়িত্বটা খেলোয়াড়দের। আমি আশা করি বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে নিজেদের পুরোপুরি প্রস্তত করে মাঠে নামবে।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বিরতির পরও এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাসে অনুষ্ঠিত ম্যাচে লিওনেল মেসির একমাত্র... বিস্তারিত