ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সেঞ্চুরি সেঞ্চুরি সেঞ্চুরিঃ মাঠে নেমেই দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন মুশফিক
জাতীয় লিগে প্রথম ম্যাচ খেলতে নেমে সেঞ্চুরি করলেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই ডানহাতি ব্যাটার।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে দ্বিতীয় টায়ারের ম্যাচে মুশফিকের সেঞ্চুরিতে আজ (মঙ্গলবার) দ্বিতীয় দিন শেষে ১৯৯ রানের লিড নিয়েছে রাজশাহী।
প্রথম ইনিংসে ঢাকা মেট্রোর করা ১৩৪ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে রাজশাহীর সংগ্রহ ৬ উইকেটে ৩৩৪। মুশফিকুর রহিম পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১০৮ রানে অপরাজিত। ২৪৪ বলে ৬ বাউন্ডারিতে এ ইনিংসটি সাজিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
তার আগে গতকাল প্রথম দিনের দুই অপরাজিত ব্যাটার জুনায়েদ সিদ্দিকী ও তৌহিদ হৃদয় যথাক্রমে ৫৩ ও ৩৬ রানে আউট হয়েছেন। এরপর হাল ধরেন মুশফিক। একপ্রান্ত আগলে রাখার পাশাপাশি সেঞ্চুরিও তুলে নেন টেকনিক ও টেম্পারমেন্টে দেশসেরা উইলোবাজ।
মুশফিককে সঙ্গ দিয়েছেন আরও দুজন। প্রথমজন প্রীতম কুমার। ৫১ রানের কার্যকর ইনিংস উপহার দিয়ে পঞ্চম উইকেটে মুশফিকের সঙ্গে ১০৭ রানের জুটি গড়েন প্রীতম।
এরপর মুশফিক আর অভিজ্ঞ ফরহাদ রেজা মিলে সপ্তম উইকেটে ১০৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে রাজশাহীকে বড়সড় লিড এনে দেন। ফরহাদ রেজা অপরাজিত আছেন ৫৮ রানে (১০৩ বলে)।
ঢাকা মেট্রো প্রথম ইনিংস: ১৩৪/১০ (৫৫.৩)নাইম শেখ ১০, শামসুর রহমান শুভ ৬, মার্শাল আইয়ুব ১১, শরিফুল্লাহ ২২, আবু হায়দার ৪৭ , রাকিবুল ২৩; শফিকুল ২/২২, নাহিদ রানা ৩/৩৬, ফরহাদ রেজা ৩/২০, তাইজুল ইসলাম ২/৫১)
রাজশাহী প্রথম ইনিংস: ৩৩৩/৬ (১২০)জুনায়েদ সিদ্দিকী ৫৩, তৌহিদ হৃদয় ৩৬ , মুশফিকুর রহিম ১০৮*, প্রীতম কুমার ৫১, ফরহাদ রেজা ৫৮*; আসাদুল্লাহ গালিব ২/৫৮)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা