ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
আমিরাতের বিপক্ষে বিশাল ব্যবধানে জিতল শ্রীলঙ্কা
মঙ্গলবার (১৮ অক্টোবর) গিলংয়ের কার্দিনিয়া পার্কে লঙ্কান বোলিং তোপে ১৫৩ তাড়া করতে নেমে ৩ ওভার বাকি থাকতেই ৭৩ রানে গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। এতে এশিয়ান চ্যাম্পিয়নরা ৭৯ রানের বিশাল এক জয় পায়। এই জয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে যাওয়ার আশা বেঁচে রইলো লঙ্কানদের। তবে তার জন্য গ্রুপপর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষেও জয়ের বিকল্প নেই লঙ্কানদের সামনে।
রান তাড়ায় নেমে শুরু থেকেই লঙ্কান বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি আরব আমিরাতের ব্যাটিং লাইনআপ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। শেষদিকে জুনায়দে সিদ্দিক ১৬ বলের ১৮ রানের ইনিংস খেলে দলকে ৭৩ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এছাড়া ২১ বলে ১৯ করেন তরুণ অলরাউন্ডার আয়ান আফজাল খান।
লঙ্কান বোলারদের মধ্যে সবচেয়ে সফল লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এই স্পিনার ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে শিকার করেন ৩টি উইকেট। পেসার দুশমন্ত চামিরা ১৫ রানে নেন ৩টি উইকেট। আর ২টি উইকেট মাহিশ থিকশানার।
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল শ্রীলঙ্কা। শুরুটা হয়েছিল বেশ ঝড়ো গতিতে। যার ফলে প্রথম ১০ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৮৪ রান তুলে ফেলেছিল তারা। কিন্তু আমিরাতের বোলার কার্তিক মিয়াপ্পনের হ্যাট্রিকে কিছুটা বিধ্বস্ত হয় লঙ্কান ব্যাটিং অর্ডার।
তবুও শেষপর্যন্ত ৮ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার ইনিংস থেমেছে ১৫২ রানে। ওপেনার পাথুম নিসাঙ্কা ৬০ বলে ৭৪ রান করেন। ইনিংসটি তার সাজানো ছিল ৬ বাউন্ডারি ও দুটি ছক্কায়। এছাড়া ওয়ান ডাউনে নেমে ধনঞ্জয়া ডি সিলভা করেন ৩৩ রান।
আরব আমিরাতের পক্ষে বোলিংয়ে কার্তিক মিয়াপ্পনের তিন উইকেট ছাড়াও জহুর খান নিয়েছেন দুটি উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা