ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

চলতি টি-২০ বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন আমিরাতের তারকা ক্রিকেটার

২০২২ অক্টোবর ১৮ ১৫:৫৫:১৯

চলতি টি-২০ বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন আমিরাতের তারকা ক্রিকেটার

ইনিংসের ১৫তম ওভারের চতুর্থ বলে বাসিল হামিদকে ক্যাচ দিয়ে ভানুকা রাজাপাকসে, পঞ্চম বলে অরভিন্দকে ক্যাচ দিয়ে চারিথ আশালঙ্কা এবং দাসুন শানাকাকে ক্লিন বোল্ড করে দুর্দান্ত এক হ্যাটট্রিকের কৃতিত্ব গড়লেন মিয়াপ্পন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে ৫টি হ্যাটট্রিক হলো। ২০০৭ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রেলিয়ার পেসার ব্রেট লি। এরপর বিশ্বকাপে দ্বিতীয় হ্যাটট্রিকের ঘটনা ঘটে ২০২১ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে আয়ারল্যান্ডের ম্যাচে। ওই ম্যাচে হ্যাটট্রিক করেন কার্টিস ক্যাম্পার। টানা ৪ বলে চারটি উইকেট নিয়েছিলেন তিনি।

একই বিশ্বকাপে শ্রীলঙ্কার ওয়ানিদু হাসারাঙ্গা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেন। এবার আরব আমিরাতের কার্তিক মায়াপ্পন করলেন শ্রীলঙ্কার বিপক্ষে।

এ নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ৩৯টি হ্যাটট্রিকের রেকর্ড হলো। এর মধ্যে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান, শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা, আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পার এবং ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার টানা চার বলে চারটি উইকেট নেন, যেটাকে ক্রিকেটীয় ভাষায় বলা হয় ডাবল হ্যাটট্রিক।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বিরতির পরও এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাসে অনুষ্ঠিত ম্যাচে লিওনেল মেসির একমাত্র... বিস্তারিত