ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন ভারত

২০২২ অক্টোবর ১৮ ১৫:২৩:২০

পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন ভারত

ভারতীয় ক্রিকেট বোর্ডের ৯১তম বার্ষিক সাধারণ সভার পর জয় শাহ বলেন, ‘‘আমরা পাকিস্তানে খেলতে যাব না। এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হতে পারে। পাকিস্তানে দল যাবে কি না সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটা নিয়ে আমরা কোনও মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।’’

পরের বছর ৫০ ওভারের এশিয়া কাপ হবে। সেই প্রতিযোগিতা খেলতে বাবর আজ়মদের দেশে গিয়ে ভারত খেলতে পারে কি না সেই নিয়ে বোর্ডে আলোচনা হবে বলে জানা গিয়েছিল। বোর্ড খেলার সিদ্ধান্ত নিলেও প্রয়োজন ছিল সরকারি অনুমোদন। কিন্তু মঙ্গলবার বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল যে পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলবে না ভারত।

ভারত শেষ বার পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ় খেলতে গিয়েছিল ২০০৬ সালে। সে বার টেস্ট এবং এক দিনের সিরিজ় খেলেছিল দুই দেশ। এর পর দ্বিপাক্ষিক সিরিজ় হলেও পাকিস্তানে যায়নি ভারত। ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারত। সেটাই ভারতের শেষ বার ক্রিকেট খেলতে পাকিস্তান যাওয়া। ২০১২ সালের পর রাজনৈতিক কারণে দ্বিপাক্ষিক সিরিজ়ও বন্ধ হয়ে যায় দুই দেশের মধ্যে। বিশ্বকাপ, এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো প্রতিযোগিতায় মুখোমুখি হত দুই দেশ। ২০২৩ সালে এশিয়া কাপ হবে পাকিস্তানে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বিরতির পরও এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাসে অনুষ্ঠিত ম্যাচে লিওনেল মেসির একমাত্র... বিস্তারিত